ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, একজনের প্রাণহানি 

আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ১০:০১ এএম

ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে অন্তত একজন নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার টারনাটে শহরের উপকূলে উত্তর মলুকা সাগরে এই ভূমিকম্পের উৎপত্তি বলে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের (ইউএসজিএস) বরাতে জানিয়েছে রয়টার্স জানিয়েছে।

প্রতিবেদন বলছে, ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছিল, পরে তা প্রত্যাহার করা হয়। প্রাথমিকভাবে কম্পনের মাত্রা ৭.৮ ধরা হলেও সবশেষ তা সংশোধন করে ৭.৪ নির্ধারণ করা হয়।

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে। এর কেন্দ্র টারনাটে শহর থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে, উত্তর মালুকা প্রদেশের উপকূলীয় এলাকায়। 

টারনাটে এবং টিডোরের মতো কিছু শহরের স্থানীয় কর্তৃপক্ষকে নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। সংবাদ চ্যানেল মেট্রো টিভি ক্ষতিগ্রস্ত ভবনগুলোর ছবি সম্প্রচার করেছে।

উত্তর সুলাওয়েসি প্রদেশের মানাদো শহরে একটি ভবন ধসে একজন নিহত হয়েছেন বলে এএফপিকে জানিয়েছেন স্থানীয় এক অনুসন্ধান ও উদ্ধার কর্মকর্তা।

জর্জ লিও মার্সি রান্দাং টেলিফোনে এএফপিকে বলেন, ভূমিকম্পটি তীব্রভাবে অনুভূত হয়েছে এবং মানাদো ও তার আশেপাশে... একজন মারা গেছেন এবং একজনের পায়ে আঘাত লেগেছে। তিনি বলেন, নিহত ব্যক্তি ধসে পড়া ভবনের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়েছিলেন।

হাওয়াই-ভিত্তিক প্যাসিফিক সুনামি সতর্কীকরণ কেন্দ্র (পিটিডব্লিউসি) প্রাথমিকভাবে জানিয়েছিল, ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ৬২১ মাইলের মধ্যে ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং মালয়েশিয়ার উপকূল বরাবর বিপজ্জনক সুনামি ঢেউয়ের সম্ভাবনা রয়েছে।

ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থার মতে, ভূমিকম্পের আধা ঘণ্টার মধ্যে সুলাওয়েসি দ্বীপের উত্তরে অবস্থিত উত্তর মিনাহাসা শহরে ৭৫ সেন্টিমিটার এবং বিটুং শহরে ২০ সেন্টিমিটার পর্যন্ত ঢেউ রেকর্ড করা হয়েছে। উত্তর মলুকা প্রদেশেও ৩০ সেন্টিমিটারের ঢেউ রেকর্ড করা হয়েছে।

ভূমিকম্পের দুই ঘণ্টার কিছু বেশি সময় পর কর্তৃপক্ষ সতর্কতা প্রত্যাহার করে নিয়ে জানায়, সুনামির হুমকি এখন কেটে গেছে।

ইন্দোনেশিয়া তথাকথিত ‘প্যাসিফিক রিং অফ ফায়ার’-এর দুই প্রান্তে অবস্থিত; এটি এমন একটি উচ্চ ভূকম্পন প্রবণ এলাকা যেখানে টেকটোনিক প্লেটগুলো মিলিত হয় এবং ঘন ঘন ভূমিকম্প অনুভূত হয়। 

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ার শহরে একটি স্কুলের ছাদ ধসে পড়েছে। এ ঘটনায় ২৯ জনের মরদেহ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পেশোয়ারের দির কলোনি এলাকায় এ ঘটনা ঘটনা বলে বিবিসির প্রতিবেদেন...
ব্যাংককের গভর্নর জানিয়েছেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজধানীর পূর্বাঞ্চলীয় এলাকাগুলো। নিচু এলাকা ও খালপাড়ের বাসিন্দাদের প্রয়োজনীয় মালামাল এবং যানবাহন উঁচু স্থানে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।...
শক্তিশালী টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল। পরিস্থিতির অবনতির শঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকার প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রয়টার্স জানিয়েছে এ খবর।
ইন্দোনেশিয়ায় নিখোঁজ হওয়া জাহাজটি ডুবে গেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। দুর্ঘটনাকবলিত জাহাজ থেকে শতাধিক আরোহীকে উদ্ধার করেছে উদ্ধারকারীদল।
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর