দারিদ্র্য, বেকারত্ব, খরায় জর্জরিত আফগানিস্তান, সন্তান বিক্রি করছেন অনেকে

আপডেট : ২০ মে ২০২৬, ১১:৩৫ এএম

আফগানিস্তানে পরিবারের ভরণপোষণ মেটাতে ব্যর্থ হয়ে সন্তানদের বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন অনেকে। ঘোর প্রদেশে দারিদ্র ও বেকারত্বের সংকট সবেচেয়ে তীব্র। তীব্র খরায় সংকট আরও গভীর হয়েছে। 

জাতিসংঘের তথ্য অনুসারে, আফগানিস্তানে প্রতি ৪ জনের ৩ জনই মৌলিক চাহিদা মেটাতে পারে না। বেকারত্ব, বিপর্যস্ত স্বাস্থ্যখাত ও দাতা সংস্থাগুলো সহায়তা কমিয়ে দেয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।

আফগানিস্তান এখন রেকর্ড পরিমাণ ক্ষুধার সম্মুখীন। প্রায় ৪৭ লাখ মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে, যা দেশটির মোট জনসংখ্যার এক-দশমাংশের বেশি। 

ঘোর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রদেশগুলোর মধ্যে অন্যতম। সেখানকার পুরুষরা চরম হতাশায় নিমজ্জিত। পরিবারের ভরণপোষণ মেটাতে ব্যর্থ হয়ে সন্তানদের বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন অনেকে। মূল্য ২ লাখ আফগানি (আফগানিস্তানের মুদ্রা)। টাকার অঙ্কে সংখ্যাটা দাঁড়াবে প্রায় ৩ লাখ ৯৩ হাজার। 

এদিকে, অপুষ্টি ও চিকিৎসা সরঞ্জামের অভাবে শিশুমৃত্যুর সংখ্যাও বাড়ছে। হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়। তীব্র খরা দেশের অর্ধেকেরও বেশি প্রদেশকে প্রভাবিত করেছে, যা সংকটকে আরও বাড়িয়ে তুলছে। 

আফগানিস্তানের শীর্ষ দাতা দেশ যুক্তরাষ্ট্র গত বছর প্রায় সব সহায়তা বন্ধ করে দিয়েছে। যুক্তরাজ্যসহ আরও অনেক প্রধান দাতা দেশও তাদের অনুদান উল্লেখযোগ্যভাবে কমিয়েছে। জাতিসংঘের বর্তমান পরিসংখ্যান অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত প্রাপ্ত সহায়তা ২০২৫ সালের তুলনায় ৭০ শতাংশ কম।

দারিদ্র্য, দুর্দশা, বেকারত্বের জন্য আগের সরকারকে দুষছে তালেবান বাহিনী। তবে নারীদের ওপর বিধিনিষেধ আরোপের কারণে সহায়তা কমে যাচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে, মানবিক সহায়তাকে রাজনীতিকরণ করা উচিত নয় বলে মন্তব্য করেছে তালেবান সরকার।

নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে যুক্তরাষ্ট্রকে ১ লাখ কোটি ডলারের খনিজ সম্পদ উত্তোলনে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে আফগানিস্তান। খনির অবকাঠামোসহ অন্যান্য খাতে বৃহত্তর মার্কিন বিনিয়োগ ওয়াশিংটনের সঙ্গে...
মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে বলে জানিয়েছে জাতিসংঘ। বিশেষ করে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর নির্যাতন দিন দিন ভয়াবহ হয়ে উঠেছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে সংস্থাটি।
ভারতে ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং সুবিধাবঞ্চিত মানুষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন ও সহিংসতার শিকার হচ্ছেন। মঙ্গলবার এ কথা জানিয়েছে জাতিসংঘের জাতিগত বৈষম্য বিলোপবিষয়ক...
আফগানিস্তানে ক্ষমতা দখলের ৫ বছরে নারীদের ওপর কড়াকড়িসহ নানা বিধিনিষেধ আরোপ করেছে তালেবান সরকার। সম্প্রতি তালেবান কর্মকর্তাদের জন্য স্মার্টফোন ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে তালেবান...
প্রবাসী আয়ে প্রবৃদ্ধি ভালো থাকায় বৈদেশিক মুদ্রার মজুত ধরে রাখা গেলেও বিনিয়োগ ও কর্মসংস্থান তৈরির পথে বড় বাধা জ্বালানি সংকট ও অনিশ্চিত পরিবেশ। আজ বুধবার অর্থনীতির চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে রাজধানীতে...
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে ফেনীর দাগনভূঞায় দলটির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্যসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
গ্যাস অনুসন্ধান না করে আমদানি নির্ভরতার কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বক্তব্যে তিনি এ কথা বলেন। এছাড়াও, নবায়নযোগ্য...
যুক্তরাষ্ট্রে কোনো শিশুর জন্য পাসপোর্টের আবেদন করতে হলে মা ও বাবার নাগরিকত্বের প্রমাণ চাওয়ার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, জন্মসূত্রে...
লোডিং...

এলাকার খবর