আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, আহত ৯৯

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশের আন্দার সার এলাকায় একটি স্কুলের পাশে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। এতে ৭ জন শিক্ষার্থী ঘটনাস্থলেই নিহত এবং আহত হয়েছেন অন্তত ৯৯ জন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। 

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পিএম

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশের আন্দার সার এলাকায় একটি স্কুলের পাশে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। এতে ৭ জন শিক্ষার্থী ঘটনাস্থলেই নিহত এবং আহত হয়েছেন অন্তত ৯৯ জন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। সংবাদমাধ্যম বিবিসি ও আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

কুনার প্রাদেশিক সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক মৌলভী সামিউল হক সংবাদমাধ্যম আল জাজিরাকে জানান, শনিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে ওই স্কুলের সীমানার সঙ্গে লাগোয়া একটি বাড়িতে এই বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরনের ধাক্কা লাগে স্কুলটিতেও।

মৌলভী সামিউল হক বলেন, ‘ওই বাড়ির বাসিন্দারা খনি ব্যবসার সঙ্গে যুক্ত। বাড়িটিতে ডিনামাইটের মজুত ছিল। আমাদের ধারণা, সেই ডিনামাইটই এ বিস্ফোরণের জন্য দায়ী।’

কুনার প্রাদেশিক প্রশাসনের আরেক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, প্রাদেশিক ও কাবুলের কেন্দ্রীয় তদন্তকারী দলের সদস্যরা ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি-না তা এখনো জানা যায়নি।

 

মার্কিন সামরিক বাহিনীর চুরি করা দুটি তেলের ট্যাঙ্কার উদ্ধারের দাবি করেছে ইরানি নৌবাহিনী। এছাড়া, হরমুজে মাইনের আঘাতে একটি তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটেছে। এদিকে, কুয়েতে প্রাণঘাতী হামলার ঘটনাকে...
কুয়েতে ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি কুয়েতের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ইরানের ছোঁড়া ড্রোন প্রতিহত করার পর ধ্বংসাবশেষ পড়ে প্রথমে ৪ জন আহত...
গাজায় ইসরায়েলের হামলায় একদিনে অন্তত ১৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। ড্রোন, হেলিকপ্টার ও যুদ্ধবিমান দিয়ে হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার এসব হামলা হয়। 
মিশরের রাজধানী কায়রোতে জ্বালানিবাহী ট্যাংকার দুর্ঘটনার পর ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১ জন। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। আগুনের সূত্রপাত...
নিরাপত্তা শঙ্কায় আমেরিকার মন্ত্রিসভার সদস্যরা সামরিক ঘাঁটিতে আশ্রয় নিচ্ছেন। বর্তমানে ট্রাম্প প্রশাসনের অন্তত ৬ জন সদস্য ওয়াশিংটনে সামরিক আবাসনে থাকছেন। যা অন্য যেকোনো প্রেসিডেন্টের আমলের তুলনায়...
দেশে ২৪ ঘণ্টায়  হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ৯৬১ জন এবং নিশ্চিতভাবে হাম আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫৪ জন। আজ শনিবার স্বাস্থ্য...
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজন ও হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো পৃথক সংবাদ...
পাকিস্তানের ইসলামাবাদে আজ শনিবার দ্বিতীয় দিনের মতো বৈঠকে বসছেন মক্কা প্রতিরক্ষা জোটের সদস্যদেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। শুক্রবার প্রথম দিনের বৈঠকে রাজনৈতিক ও প্রতিরক্ষা বিষয়ে ঐক্যবদ্ধ অবস্থানের কথা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর