‘আফগান নারীর অর্ধেকের বেশি মাসে সর্বোচ্চ দুইবার বাড়ির বাইরে যান’

আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ০৮:৪৯ এএম

তালেবান সরকারের কঠোর বিধিনিষেধে আফগান নারীদের জনজীবনে অংশগ্রহণ আরও কমেছে। জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেনের তথ্য বলছে, অর্ধেকের বেশি নারী মাসে সর্বোচ্চ এক বা দুবার বাড়ির বাইরে বের হন। রয়টার্স জানিয়েছে এ খবর।

বুধবার সংস্থাটির প্রকাশিত জরিপে বলা হয়, প্রায় ৭৫ শতাংশ নারী পুরুষ অভিভাবক ছাড়া বাইরে বের হলে নিজেদের অনিরাপদ মনে করেন। একইসাথে ১০ জনের মধ্যে সাতজন নারী নিজেদের মানসিক স্বাস্থ্য নিয়ে নেতিবাচক অবস্থার কথা জানিয়েছেন। এছাড়া কর্মক্ষেত্রেও নারীদের অংশগ্রহণ মাত্র ৭ শতাংশ, যেখানে পুরুষের হার ৮৪ শতাংশ।

ইউএন উইমেনের দাবি, ২০২১ সালে ক্ষমতা দখলের পর নারীদের লক্ষ্য করে শতাধিক ডিক্রি জারি করেছে তালেবান। আফগানিস্তান এখন বিশ্বের একমাত্র দেশ, যেখানে নারীদের মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় শিক্ষা নিষিদ্ধ।

ইউনেসকোর তথ্য মতে, ২০২১ সালের পর প্রায় ২৪ লাখ আফগান মেয়ে মাধ্যমিক শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে।

এখন যুদ্ধের জন্য প্রস্তুত করা হচ্ছে ইরানের নারীদের। শত্রুর মোকাবিলায় নিচ্ছেন সামরিক প্রশিক্ষণ। যুদ্ধের জন্য হাতে তুলে নিচ্ছেন অস্ত্র। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যে ইরানে চলছে...
পাকিস্তান সীমান্ত পার হয়ে আসা একটি সশস্ত্র গোষ্ঠীর অন্তত ২৮ জন যোদ্ধাকে হত্যার দাবি করেছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। দেশটির পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশে সীমান্তঘেঁষা এলাকায় এ ঘটনা ঘটে।...
ইতালিতে হঠাৎ নারীরা মিনি স্কার্ট পরে বাইরে বের হতে শুরু করলেন কেন? কী এমন ঘটেছে, যার প্রতিবাদে দেশটির নারী রাজনীতিকরা একজোট হয়ে স্কার্টের দৈর্ঘ্যকেই বানিয়ে ফেলেছেন প্রতিবাদের ভাষা?
আফগানিস্তান সীমান্ত অঞ্চলে বিমান হামলায় অন্তত ২৮ সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে পাকিস্তান। এদিকে এ হামলায় অন্তত ৩ বেসামরিক নাগরিক নিহত হওয়ার কথা জানিয়েছে আফগান সরকার।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর