ছয় হাজার ফুট উঁচুতে ৭ বছরের ছেলেকে রেখে পাহাড় জয়ে গেলেন বাবা!

আপডেট : ২২ আগস্ট ২০২৬, ০৯:০৪ পিএম

জাপানের সর্বোচ্চ পর্বত মাউন্ট ফুজির সাড়ে ৬ হাজার ফুট উঁচুতে ঘন কুয়াশা ও বৃষ্টির মধ্যে একটি বেঞ্চে একা বসে ছিল সাত বছর বয়সী এক শিশু। কাছে ছিল কেবল এক বোতল কোমল পানীয় ও সামান্য কিছু স্ন্যাকস। শিশুটি ক্লান্ত হয়ে হাঁটা বন্ধ করায় তাকে ‘এখানেই অপেক্ষা করো’ বলে বড় ছেলেকে নিয়ে পাহাড়ের চূড়ায় উঠে যান ৪৮ বছর বয়সী এক বাবা। দীর্ঘ আট ঘণ্টা পর উদ্ধার হওয়া শিশুটির বাবাকে কড়া তিরস্কার করেছে পুলিশ।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, গত বৃহস্পতিবার চূড়ায় ওঠার সময় একটি ট্র্যাকিং রুটের ৬ষ্ঠ স্টেশনের কাছের একটি পাহাড়ি কুঁড়েঘরের কর্মীরা শিশুটিকে একা বসে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ শিশুটির বাবাকে চিহ্নিত করে, যিনি তখনো ৩ ঘণ্টার হাঁটার পথ উঁচুতে ছিলেন।

পরে সামিট শেষে নেমে এসে সেই বাবা ছেলের কাছে আসলে পুলিশ তাকে তীব্র ভর্ৎসনা করে।

জাপান টুডের প্রতিবেদনে বলা হয়েছে, এক পুলিশ কর্মকর্তা ওই বাবাকে বলেন, ‘একটি শিশুকে এভাবে পেছনে একা ফেলে যাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’ 

অবশ্য নিজের সিদ্ধান্তের জন্য পুলিশের কাছে ক্ষমা চান সেই বাবা। 

জানা গেছে, পরিবারটি ফুজিনোমিয়া রুট দিয়ে পাহাড়ে উঠছিল। এই রুটটি পাহাড়ের ৫ম স্টেশন থেকে শুরু হয়, যেখানে পাবলিক পরিবহনে যাতায়াত করা যায়। ক্লাইম্বিং গাইডদের মতে, সেখান থেকে চূড়ায় পৌঁছাতে প্রায় পাঁচ ঘণ্টা এবং নিচে নামতে আরও তিন ঘণ্টা সময় লাগে। 

১২ হাজার ৩৮৯ ফুট উঁচু মাউন্ট ফুজিতে সাম্প্রতিক বছরগুলোতে বেশ কিছু দুর্ঘটনার খবর পাওয়া গেছে। চলতি বছরের জুলাইয়ে এক ৯৯ বছর বয়সী বৃদ্ধা পাহাড় চড়তে গিয়ে পড়ে যান এবং কোমর ও পিঠে আঘাত পান। পরে তাকে উদ্ধার করা হয়। এছাড়া গত বছর, ২৭ বছর বয়সী এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র চার দিনে দুবার উদ্ধার হন—প্রথমবার উদ্ধারের পর তিনি নিজের হারিয়ে যাওয়া মোবাইল ফোন খুঁজতে আবারও পাহাড়ে উঠেছিলেন।

টোকিওর দক্ষিণ-পশ্চিমে অবস্থিত সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট ফুজি ২০১৩ সালে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পায়। এটি জাপানের তিনটি ঐতিহ্যবাহী পবিত্র পর্বতের একটি। প্রতি বছর প্রায় ২ লাখ মানুষ এই পাহাড়ে ওঠে, তবে অতিরিক্ত ভিড় এড়াতে কিছু রুটে প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক দর্শনার্থী প্রবেশের ওপর সীমাবদ্ধতা রয়েছে।

শক্তিশালী টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল। পরিস্থিতির অবনতির শঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকার প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রয়টার্স জানিয়েছে এ খবর।
ইসরায়েলি হামলায় অঙ্গ হারিয়ে কিংবা বাবা-মাকে হারিয়ে, যুদ্ধের নির্মম স্মৃতি বয়ে বেড়াচ্ছে গাজার অসংখ্য শিশু। তাদের সেই ক্ষত ও মানসিক ট্রমা কাটাতে নতুন উদ্যোগ নিয়েছে ওয়েভস অব হোপ। এই প্রকল্পের আওতায়...
পাকিস্তানের একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ১ শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। দেশটির রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস...
চিকিৎসকের ভুলের কারণে ভুল শুক্রাণু বা ডিম্বাণু দাতার মাধ্যমে জন্ম নিয়েছে অন্তত ৩০টি শিশু। সাইপ্রাসের ইন-ভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ চিকিৎসকদের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন এই টেস্ট টিউব বেবিদের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর