গাজায় স্কুল ছেড়ে কঠিন শ্রমে নামছে কম বয়সীরা

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫৫ এএম

যুদ্ধ কেড়ে নিয়েছে ঘরবাড়ি, জীবিকা আর স্বাভাবিক জীবন। এবার পরিবারের মুখে খাবার তুলে দিতে, স্কুল ছেড়ে কঠিন শ্রমে নামতে হচ্ছে গাজার শিশুদের। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেও জুটছে না স্বস্তি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। 

১৫ বছর বয়সী কিশোর আহমেদ আল-জাবদা। একসময় যে সময় কাটত স্কুলে, বন্ধুদের সঙ্গে খেলাধুলায়, এখন সেই সময় কাটছে ভারী কাজ আর পরিবারের খরচ জোগানোর চেষ্টায়। গাজা সিটির শুজাইয়া এলাকা থেকে বাস্তুচ্যুত হয় আহমেদ। ইসরায়েলি হামলায় ঘরবাড়ির পাশাপাশি পরিবারের আয়ের উৎসও হারিয়েছে সে।

বাস্তুচ্যুত ফিলিস্তিনি কিশোর আহমেদ আল-জাবদা বলছিল, ‘সকাল ৭টায় কাজে যাই, সূর্য ডোবার পরও কাজ করতে হয়। উপায় নেই, নিজের ও পরিবারের খরচ চালাতে আয় করতে হবে। রাতে ব্যথায় ঘুমাতে পারি না। পিঠ, পা আর হাতে খুব যন্ত্রণা হয়।’

শুধু কাজের কষ্ট নয়, নিজের বয়সী শিশুদের মতো স্বাভাবিক জীবনও হারিয়েছে আহমেদ। তার কাছে এখন পড়াশোনা কিংবা খেলাধুলার সুযোগের চেয়ে পরিবারের খাবারের ব্যবস্থা করাই বড় হয়ে উঠেছে।

আহমেদ আল-জাবদা বলে, ‘আমার বয়সী কোনো শিশুরই এমন কাজ করার কথা নয়। আমাদের স্কুলে পড়ার কথা, খেলাধুলা করে স্বাধীনভাবে বেড়ে ওঠার কথা। কিন্তু এখানে আমাদের কোনো স্বাধীনতা নেই। হয় কাজ করতে হবে, নয়তো খাবার জুটবে না।’

ছেলের এমন জীবন চাননি আহমেদের মা। তার ইচ্ছা ছিল, ছেলের পড়াশোনা যেন বন্ধ না হয়।

আহমেদের মা বলেন, ‘আমি চাই না ও কাজ করুক। চেয়েছিলাম পড়াশোনা চালিয়ে যাক। ও খুব ভালো ছাত্র, ক্লাসের সেরাদের একজন। কিন্তু ওর ভাইবোনরা এখনো ছোট। তাদের খরচ চালাতে ও আমাদের সাহায্য করছে।’

আহমেদের মতো গাজার আরও বহু শিশু এখন পরিবারের প্রয়োজনে শিশুশ্রমে যুক্ত হচ্ছে। কেউ ধ্বংসস্তূপ থেকে নির্মাণসামগ্রী সংগ্রহ করছে, কেউ পানি বহন করছে। কেউ কেউ জড়াচ্ছে আরও কঠিন কাজে। 

ইউনিসেফের হিসাবে, গাজায় প্রায় ৮ লাখ বাস্তুচ্যুত শিশু মানবেতর পরিস্থিতিতে দিন কাটাচ্ছে। তাদের অনেকেই তাঁবু বা ক্ষতিগ্রস্ত ভবনে আশ্রয় নিয়েছে। নেই প্রয়োজনীয় মৌলিক সেবার পর্যাপ্ত সুযোগ।

চলতি নভেম্বরের প্রথম ২৬ দিনে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ১৬ জন স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। যুদ্ধবিরতি সত্ত্বেও গাজাজুড়ে হামলা অব্যাহত রয়েছে। পাশাপাশি খাবার, বিশুদ্ধ পানি ও আশ্রয়ের সংকটে দিন...
উত্তর কোরিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্রের সক্ষমতা আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন দেশটির নেতা কিম জং উন। বিভিন্ন সামরিক ক্ষেত্রে ভিন্ন ভিন্ন মিশনে এসব অস্ত্র মোতায়েনের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। 
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে যুক্তরাজ্যের গৃহস্থালি জ্বালানির দাম ২৬ শতাংশ বাড়তে চলেছে। বুধবার এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা অফজেম। পাইকারি পর্যায়ে গ্যাসের দাম বেড়ে...
গাজায় ইসরায়েলের হামলায় একদিনে অন্তত ১৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। ড্রোন, হেলিকপ্টার ও যুদ্ধবিমান দিয়ে হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার এসব হামলা হয়। 
যশোরে ১৫টি সোনার বারসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে বিজিবি। যার বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা। আজ শুক্রবার বিকেলে যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান স্বাক্ষরিত...
শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলা, তাদের খোঁজ-খবর নেওয়া এবং পারস্পরিক সহযোগিতা ও ভাগাভাগির মানসিকতা তৈরিতে উৎসাহ দিতে ব্যতিক্রমী সময় কাটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুমার নামাজ শেষে...
লিটারে ৩ টাকা বাড়ালেও রাজধানীর বাজারগুলোতে এখনও আগের দামেই বিক্রি হচ্ছে বোতলজাত ও খোলা সয়াবিন তেল। এ ছাড়া প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ২০ টাকা। তবে স্থিতিশীল মুরগি, ডিম এবং মাছের...
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ সীমান্তবর্তী জেলা জয়পুরহাটে। সেখানকার কালাই উপজেলায় সপ্তদশ শতাব্দীতে খনন করা ঐতিহাসিক ‘নান্দাইল দিঘি’র...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর