নেপালে সীমান্তবর্তী জেলা রাসুয়ায় আকস্মিক হড়কা বানে মৃতের সংখ্যা বেড়ে ৪৬ জনে পৌঁছেছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে।
বুধবার স্থানীয় সময় সকালে চীনের তিব্বত অঞ্চল থেকে হঠাৎ বড় ধরনের একটি হড়কা বান রাসুয়া জেলায় ভোটে কোশি নদীতে প্রবেশ করে। এতে নেপালের বাগমতি প্রদেশের সীমান্তবর্তী পার্বত্য রসুয়া জেলার একাংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
আকস্মিক এই বন্যা পরিস্থিতিতে শত শত মানুষ কাঁদা ও পানির নিচে চাপা পড়েন। এখন পর্যন্ত ৪ শতাধিক মানুষ নিখোঁজ আছেন। যার মধ্যে সর্বোচ্চ ১০৫ জন ভারতীয় আছেন। এছাড়া অন্যান্য দেশের নাগরিকদের নিখোঁজ থাকার তথ্য পাওয়া গেছে।
নেপাল পর্যটন বোর্ড (এনটিবি) এক বিবৃতিতে জানায়, ভ্রমণ সংস্থাগুলোর কাছ থেকে পাওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই অঞ্চলে অন্তত ৩৮৪ জন পর্যটক নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে ২৯১ জন বিদেশি নাগরিক এবং ৯৩ জন নেপালি নাগরিক।
নেপালের ভোটে কোশি নদীর পাড়ের মানুষ ও অবকাঠামো এই বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।



