সুড়ঙ্গে আটকা মানুষদের উদ্ধারে আন্তর্জাতিক সহায়তা চাইল নেপাল

আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ০৮:১৮ এএম

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ফলে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকে পড়া মানুষদের উদ্ধারে আন্তর্জাতিক সহায়তা চেয়েছে কাঠমান্ডু। নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল জানিয়েছেন, দুর্গম ও ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকাজ চালাতে বিশেষায়িত সরঞ্জাম ও প্রযুক্তির প্রয়োজন হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নেপালের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশেষ করে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধারে প্রতিবেশী দেশগুলোর সহায়তা চাওয়া হয়েছে। ভারত থেকে ১১ সদস্যের একটি বিশেষায়িত টানেল উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।

এদিকে চীনের একটি টানেল উদ্ধারকারী দলও শিগগির নেপালে পৌঁছাবে বলে জানিয়েছেন তিনি।

শিশির খানাল জানান, জীবিতদের শনাক্তে প্রযুক্তি, দ্রুত ডিএনএ পরীক্ষা এবং মরদেহ সংরক্ষণেও আন্তর্জাতিক সহায়তা চাওয়া হয়েছে। 

অন্যদিকে নেপালের অর্থমন্ত্রী জানিয়েছেন, ত্রিশুলি এলাকার ৩টি জলবিদ্যুৎ প্রকল্পের এলাকায় এখনো মানুষ আটকা থাকতে পারেন। তাদের কাছে পৌঁছাতে সুড়ঙ্গের প্রবেশপথ খুঁজে বের করার চেষ্টা চলছে।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিপর্যস্ত হিমালয় কন্যা নেপাল। হিমবাহ ধসে দেড় হাজারের বেশি প্রাণহানির পর এবার বন্যা ও ভূমিধসে খাঁদের কিনারায় দেশটির পর্যটন খাত। প্রধান মহাসড়কগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত...
ফিলিপাইনে একটি যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৮৭ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড।
ভয়াবহ পাহাড়ি ঢল ও বন্যায় নিহতদের স্মরণে সোমবার রাষ্ট্রীয় শোক পালন করেছে নেপাল। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত ১ হাজার ৩৫৫ জনের মৃত্যু হয়েছে। 
নেপালে বন্যা-ভূমিধসের ১০ম দিনে এক নারী ও এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। দেশটির সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করেছে। রয়টার্স জানিয়েছে এ খবর।
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর