নিহতদের কেন গণকবর দিচ্ছে নেপাল?

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০৬:২৫ পিএম

নেপালের ধ্বংসস্তূপ থেকে একের পর এক মরদেহ উদ্ধারের পর কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যথাযথ সম্মানের সঙ্গে সৎকার করা। অনেক মরদেহের পরিচয় শনাক্ত না হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে। এদিকে নেপালের চিতওয়ান জেলায় পরিচয় শনাক্ত না হওয়া কয়েক শ মরদেহকে গণকবর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

একসময় তাদের নাম ছিল, পরিচয় ছিল। কিন্তু ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর এখন তাদের পরিচয় কেবলই একটি সংখ্যা। কত নম্বর মরদেহ, তারই হিসাব।

সেনাবাহিনীর তত্ত্বাবধানে চিতওয়ান জেলার দেবঘাট জঙ্গলে খোঁড়া হয়েছে শতাধিক কবর। রসুয়া থেকে বন্যার পানির সঙ্গে ভেসে এসেছিল এসব মরদেহ, যাদের পরিচয় ৫ দিন পরও শনাক্ত করতে পারেনি কর্তৃপক্ষ।

বৈরী পরিবেশে উদ্ধারকাজ যতটা কঠিন, তার সঙ্গে বিপুলসংখ্যক মরদেহ নিরাপদে সংরক্ষণ ও সৎকারের ব্যবস্থা করা ততটাই কঠিন হয়ে পড়েছে কর্তৃপক্ষের জন্য। কারণ, সময় বাড়ার সঙ্গে মরদেহে পচন ও সংক্রমণের ঝুঁকিও বাড়ছে।

আন্তর্জাতিক প্রটোকল মেনেই এই প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে নেপাল কর্তৃপক্ষ। এ ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশও অনুসরণ করা হচ্ছে বলে জানায় নেপালের স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা জানান, মরদেহ এমনভাবে সংরক্ষণ করতে হবে, যাতে স্বজনেরা পরে এসে পরিচয় নিশ্চিত করতে পারেন। একই সঙ্গে ধর্মীয় রীতিনীতির বিষয়টিও বিবেচনায় রাখার বিষয়ে জানান তারা।

ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ার শহরে একটি স্কুলের ছাদ ধসে পড়েছে। এ ঘটনায় ২৯ জনের মরদেহ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পেশোয়ারের দির কলোনি এলাকায় এ ঘটনা ঘটনা বলে বিবিসির প্রতিবেদেন...
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
সুদানের সীমান্তবর্তী রিভান নাইল রাজ্যে বিমান হামলায় ৭২ জন নিহত হয়েছে। আহত ৫০ জন। রোববার মিশর সীমান্তের কাছে একটি সোনার খনিতে এই হামলা চালানো হয়। রয়টার্স জানিয়েছে এ খবর।
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর