নেপালে উদ্ধার অভিযানে ডিজিটাল প্রযুক্তি, তবুও ঘাটতির চিত্র স্পষ্ট

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পিএম

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধস দেশটির জরুরি উদ্ধার অভিযান ব্যবস্থায় ব্যাপক ঘাটতি তুলে ধরেছে। ডিজিটাল মানচিত্র এবং অনলাইন ড্যাশবোর্ডের মাধ্যমে আধুনিক ও স্মার্ট দেখানোর চেষ্টা করেছে সরকার। তবে সাধারণ মানুষের অভিযোগ, সামাজিক মাধ্যমে সক্রিয় হলেও বাস্তবে উদ্ধার কর্মসূচিতে ব্যর্থ প্রশাসন। 

সড়ক অধিদপ্তরের সহযোগিতায় সম্প্রতি সেতু র‍্যাপিড পোর্টাল চালু করেছে নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই প্ল্যাটফর্মের লক্ষ্য হচ্ছে, মাঠ পর্যায়ের উদ্ধারকর্মী, আঞ্চলিক কমান্ড পোস্ট এবং ভারী সরঞ্জাম চালকদের মধ্যে সরাসরি সম্প্রচারের ভিত্তিতে সংযোগ সাধন করা।

এছাড়া উদ্ধার অনুরোধ প্রক্রিয়া, নিখোঁজ ব্যক্তির প্রতিবেদন নথিভুক্ত করা এবং ত্রাণ বিতরণের গতিবিধি পর্যবেক্ষণে একটি সমন্বিত জরুরি সহায়তা পোর্টাল তৈরি করেছে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়।

ত্রাণ অনুদান প্রক্রিয়াকে সুগম করতে সমন্বিত কিউআর কোড পেমেন্টের ব্যবস্থাও চালু করা হয়েছে। জনসাধারণকে কেবল সরকারি চ্যানেলের মাধ্যমে অনুদান পাঠানোর অনুরোধ করা হয়েছে।

নেপালের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী মহাবীর পুন প্রযুক্তিগত কৌশলের পক্ষে যুক্তি দিয়ে বলেন, অনুসন্ধান, উদ্ধার এবং পুনর্গঠনের জন্য উপলব্ধ ডিজিটাল সরঞ্জামগুলো পূর্ণমাত্রায় ব্যবহার করছে সরকার।

তবে ভোটেকোশী ও ত্রিশূলী নদীতে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বাড়তে থাকায় এবং নিখোঁজদের অনেকে বিচ্ছিন্ন থাকায়, প্রযুক্তি বিশ্লেষক ও ক্ষতিগ্রস্ত নাগরিকরা বলছেন ভিন্ন কথা। 

দেশের ডিজিটাল যোগাযোগ কৌশল পরিশীলিত মনে হলেও, এর বাস্তব অনুসন্ধান, উদ্ধার এবং আগাম সতর্কীকরণ পরিকাঠামো শোচনীয়ভাবে অনুন্নত রয়ে গেছে বলে অভিযোগ তাদের। এছাড়া উন্নত আলো ব্যবস্থা এবং ভারী সরঞ্জাম ছাড়া জটিল ভূগর্ভস্থ উদ্ধার অভিযানের সফলতার বিয়ষে সন্দেহ প্রকাশ করছে সাধারণ মানুষ।

বিশেষজ্ঞরা বলছেন, বিভিন্ন সরকারি মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়হীন ডিজিটাল প্লাটফর্ম এবং প্রতিযোগী ওয়েব পোর্টালের বিস্তার হিতে বিপরীত হতে পারে। এতে তথ্যের পুনরাবৃত্তি এবং কার্যক্রমে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে বলেও শঙ্কা তাদের।

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ার শহরে একটি স্কুলের ছাদ ধসে পড়েছে। এ ঘটনায় ২৯ জনের মরদেহ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পেশোয়ারের দির কলোনি এলাকায় এ ঘটনা ঘটনা বলে বিবিসির প্রতিবেদেন...
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিপর্যস্ত হিমালয় কন্যা নেপাল। হিমবাহ ধসে দেড় হাজারের বেশি প্রাণহানির পর এবার বন্যা ও ভূমিধসে খাঁদের কিনারায় দেশটির পর্যটন খাত। প্রধান মহাসড়কগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত...
যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ঝড়ের আঘাতে জলোচ্ছ্বাসজনিত বন্যা, বিদ্যুৎ বিভ্রাট ও যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন দেখা দিয়েছে। ঝড়ের প্রভাবে বাতিল হয়েছে বিভিন্ন অনুষ্ঠান। ঝড়ের কারণে বিদ্যুৎ...
ব্যাংককের গভর্নর জানিয়েছেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজধানীর পূর্বাঞ্চলীয় এলাকাগুলো। নিচু এলাকা ও খালপাড়ের বাসিন্দাদের প্রয়োজনীয় মালামাল এবং যানবাহন উঁচু স্থানে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর