জনসংখ্যা বাড়াতে নতুন আইন করল চীন

আপডেট : ২৫ মার্চ ২০২৫, ০৯:০১ এএম

দেশের জনসংখ্যা বাড়াতে গলদঘর্ম চীন সরকার। একের পর এক নানা উদ্যোগ নিয়েও জনসংখ্যাকে কাঙ্ক্ষিত পর্যায়ে বাড়াতে পারছে না বেইজিং। এবার জনসংখ্যা বাড়াতে নতুন আইন করল শি জিনপিংয়ের প্রশাসন।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, জনসংখ্যা বাড়াতে বিয়ে নথিভুক্ত করার পদ্ধতি আরও সহজ করেছে চীন। এতদিন পর্যন্ত পাত্র ও পাত্রীর স্থায়ী ঠিকানাতেই কেবল বিয়ের আইনি প্রক্রিয়া সম্পন্ন করা যেত। এখন অস্থায়ী ঠিকানাতেও বিয়ে নিবন্ধন করা যাবে।

আগে কেউ যদি চাকরিসূত্রে বেইজিংয়ে বাস করত কিন্তু তার স্থায়ী ঠিকানা হতো গ্রামে, সে ক্ষেত্রে তাকে গ্রামের গিয়ে বিয়ে নিবন্ধন করতে হতো। এখন অস্থায়ী ঠিকানা অর্থাৎ চাকরিসূত্রে কিংবা অন্য কোনো কারণে অস্থায়ীভাবে যেখাবে বসবাস করছেন, সেখানেই বিয়ে নিবন্ধন করা যাবে।

চীন সরকার মনে করছে, নতুন এই আইনের ফলে সময়, যাতায়াত খরচ ও অন্যান্য বিড়ম্বনা কমবে। এতে চীনা তরুণ–তরুণীরা বিয়েতে আরও আগ্রহী হয়ে উঠবে।

গত এক দশক ধরেই চীনের জনসংখ্যা আশঙ্কাজনকভাবে কমছে। এর পেছনে রয়েছে বিয়ের সংখ্যা কমে যাওয়া এবং শিশু জন্মহার কমে যাওয়া। চীন সরকারের তথ্যমতে, ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে বিয়ের হার কমেছে প্রায় ২০ শতাংশ। শিশু জন্মের হারও ঠেকেছে তলানীতে। এ অবস্থায় জনসংখ্যা বাড়াতে মরিয়া হয়ে উঠেছে চীন। তাই বিয়ে ও সন্তান উৎপাদনে নানাভাবে প্রণোদনা দিচ্ছে চীন সরকার।

এক সময় জনসংখ্যা নিয়ন্ত্রণে ‘এক সন্তান নীতি’ কঠোরভাবে অনুশীলন করত চীন। সেই চীন এখন জনসংখ্যা বাড়াতে বিয়ের আইন শিথিল করাসহ নানা উদ্যোগ নিচ্ছে। এর আগে সন্তান জন্মদানের জন্য আর্থিক অনুদানও চালু করেছে চীন সরকার।

ভূরাজনৈতিক চাপ ও পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেই চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর করছে ইরান। অর্থনীতি, প্রযুক্তি ও নিরাপত্তায় বাড়ছে পারস্পরিক সহযোগিতা। এতে পশ্চিমা নির্ভরতার বাইরে নতুন অংশীদারত্ব...
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রশংসা করে তার সাথে নিজের গভীর বন্ধুত্বের উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে দুই নেতার বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন...
বিশ্ব রাজনীতিতে বদলে যাচ্ছে শক্তির ভারসাম্য। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা প্রভাবের বাইরেও নিজেদের প্রতিনিধিত্ব আরও বেশি জোরদার করতে চায় এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলো। এই পরিবর্তিত বাস্তবতায়...
যুক্তরাষ্ট্রে তিন দিনের রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিশ্ব অর্থনীতির গুরুত্বপূর্ণ এই বৈঠকে চীনের সঙ্গে বাণিজ্য...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর