ট্রাম্প-শি জিনপিং বৈঠকে কোন বিষয়গুলো প্রাধান্য পাবে?

আপডেট : ১৩ মে ২০২৬, ১০:৩৯ পিএম

প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে বাণিজ্য, ইরান যুদ্ধ ও তাইওয়ান ইস্যুকে গুরুত্ব দেবেন ট্রাম্প। অন্যদিকে, স্থিতিশীলতা ও মর্যাদার ওপর গুরুত্ব দেবেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এই বৈঠকে বিশ্ব পরাশক্তি হিসেবে চীনের মর্যাদা আরও শক্তিশালী হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

উল্লেখ্য, দীর্ঘ প্রায় ১০ বছর পর মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথম বেইজিং সফরে গেছেন ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প-শি বৈঠক এমন এক সময় অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন বিশ্ব রাজনীতি ও অর্থনীতি সংকটের সম্মুখীন। বিশেষ করে মধ্যপ্রাচ্যে চলমান সংকটের মাঝেই বৈঠক করবেন বিশ্বের অন্যতম দুই ক্ষমতাধর দেশের রাষ্ট্রপ্রধান। প্রেসিডেন্ট ট্রাম্প প্রায়শই শি জিনপিংকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে অভিহিত করলেও সাম্প্রতিক সময়ে মার্কিন পাল্টাশুল্ককে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। তবে তাঁদের আসন্ন বৈঠকটিকে দুই দেশের মধ্যে উত্তেজনা কমানোর উপায় হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

হংকং বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আলেহান্দ্রো রিয়েস বলেন, বৈঠকে ট্রাম্প অবশ্যই নির্ভার থাকবেন। আর রাষ্ট্রীয় সফর হওয়ায় তাকে সেভাবেই সংবর্ধনা দেবেন শি জিনপিং। তবে বৈঠকটি প্রকৃত অর্থে ঝুঁকি কমানোর চেষ্টা। কারণ, এই আলোচনা কেবল বৈশ্বিক ভূ-রাজনীতিই নয়, বিশ্ব অর্থনীতির ক্ষেত্রেও এক গুরুত্বপূর্ণ সময়ে অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে রয়টার্স বলছে, বৈঠকে ট্রাম্পের অগ্রাধিকার থাকছে মূলত তিনটি বিষয়ে- বাণিজ্য, ইরান ও তাইওয়ান।

এ প্রসঙ্গে আলেহান্দ্রো রিয়েস আরও বলেন, 'বাণিজ্যের ক্ষেত্রে আমার মনে হয়, ট্রাম্প চাইবেন চীন যেন আরও বেশি মার্কিন পণ্য কেনে। বিমান ক্রয়ের বিষয়ে একটি চুক্তি নিয়েও কাজ চলছে। এছাড়া, ইরান নিয়েও কথা বলবেন তারা। পর্দার আড়ালে চীন যা করছে তার চেয়ে আরও বেশি কিছু করতে রাজি করাতে চাইবেন ট্রাম্প, যেন তেহরানের ওপর চাপ সৃষ্টি করে যুদ্ধের সমাধান করা যায়।' 

আর বেইজিংয়ের দৃষ্টিকোণ থেকে, তাইওয়ানের বিষয়ে জিনপিংয়ের উদ্দেশ্য তিনটি এস'র ওপর কেন্দ্রীভূত। স্ট্যাবিলিটি বা স্থিতিশীলতা, স্ট্যাটাস বা মর্যাদা এবং সেন্স বা বিচক্ষণতা।

বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যে বৃহত্তর স্থিতিশীলতা চায় চীন। কারণ সেখানকার সংঘাত সরাসরি দেশটির জ্বালানি নিরাপত্তাকে প্রভাবিত করে। এছাড়া, শি জিনপিং দায়িত্বশীল বৈশ্বিক শক্তি হিসেবে চীনের মর্যাদাকে আরও শক্তিশালী করতে চাইছেন বলেও মত তাদের।

আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপাল ও তিব্বতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৫৫ জনে। এর মধ্যে নেপালেই মারা গেছে ৯৩৯ জন। প্রায় ৬শ বিদেশিসহ নেপালে এখনও নিখোঁজ সাড়ে ৪ হাজারের বেশি। রয়টার্স জানিয়েছে এ খবর।
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগ তুলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার কিরগিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী...
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার গ্র্যান্ড ক্যানিয়নে আকস্মিক বন্যায় অন্তত ১৫ জন নিখোঁজ রয়েছে। বন্যার পানিতে বড় বড় পাথর, ধাতব কাঠামো এবং অন্যান্য ধ্বংসাবশেষ কলোরাডো নদীতে ভেসে গেছে। রয়টার্স জানিয়েছে এ...
আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপাল ও তিব্বতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৮১০ জনে। এর মধ্যে নেপালেই মারা গেছে ৭৯৪ জন। বিদেশিসহ এখনও নিখোঁজ ৩ হাজারের বেশি। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে চলছে মরিয়া...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর