যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

আপডেট : ০৫ জুলাই ২০২৪, ০৮:৩০ পিএম

ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস লেবার পার্টির নেতা কিয়ার স্টারমারকে ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। আজ শুক্রবার বাকিংহাম প্যালেসে রাজার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে রাজা তৃতীয় চার্লস তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে লেবার পার্টি। এরপর লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করতে যান। রাজার সঙ্গে সাক্ষাতের পর বাকিংহাম প্যালেস একটি ছবি প্রকাশ করেছে। ছবিতে দেখা গেছে, রাজা চার্লস স্টারমারের সঙ্গে করমর্দন করছেন।

এর আগে কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাকের পদত্যাগপত্র গ্রহণ করেন রাজা তৃতীয় চার্লস।

আজ শুক্রবার যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে ৬৪৭ আসনের মধ্যে ৪১২টি আসনে জয় পেয়েছে লেবার পার্টি। অন্যদিকে কনজারভেটিভ পার্টি পেয়েছে মাত্র ১২১টি আসনে জয়। ব্রিটেনে সরকার গঠন করতে ৩২৬ আসন প্রয়োজন হয়। ফলে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে লেবার পার্টি। এই নির্বাচনের মধ্য দিয়ে দীর্ঘ ১৪ বছর পর ভরাডুবি ঘটল কনজারভেটিভ পার্টির।

প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার পর কিয়ার স্টারমার প্রথম ভাষণে বলেন, ‘শিগগিরই পরিবর্তন শুরু হবে। কোনো সন্দেহ নেই যে আমরা ব্রিটেনকে নতুন করে গড়ব। তবে দেশ পরিবর্তন করা সুইচ টেপার মতো বিষয় নয়। এর জন্য সময় দিতে হয়।’

ব্রিটেনের নতুন এই প্রধানমন্ত্রী বলেন, ‘নতুন নতুন বিদ্যালয় তৈরি করতে হবে। নতুন অবকাঠামো নির্মাণ করতে হবে। আমার মতো খেটে খাওয়া পরিবারগুলো যাতে জীবন চালাতে পারে সেই ব্যবস্থাও করতে হবে।’

৬১ বছর বয়সী স্টারমার বিদায়ী প্রধানমন্ত্রী ঋষি সুনাকের প্রশংসা করে বলেন, ‘লিস ট্রাসের আকস্মিক পদত্যাগের পর এক বিপর্যয়কর মুহূর্তে ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়েছিলেন ঋষি সুনাক। আমাদের দেশের প্রথম ব্রিটিশ–এশীয় প্রধানমন্ত্রী হিসেবে তাঁর কৃতিত্ব ও অবদানকে অবমূল্যায়ন করা উচিত নয়। তিনি তাঁর নেতৃত্বে যে কঠোর পরিশ্রম ও নিষ্ঠার স্বাক্ষর রেখেছেন, তার জন্য আমরা তাঁকে সম্মান জানাই।’

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুতিদের ধারাবাহিক হামলায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে দেশটিতে। ফলে সৌদিতে ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ একাধিক দেশ।
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মঙ্গলবার এক অনির্ধারিত সফরে দিল্লিতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন। এদিন দিল্লিতে স্থানীয় সময় বেলা ১টা নাগাদ তাদের...
স্পেনে বাড়িভাড়া ও আবাসন সংকট নিয়ে বিক্ষোভের মধ্যে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। আগামী ২৯ নভেম্বর দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনটি ২০২৭ সালে হওয়ার কথা...
ডিজেলের মজুত থেকে বড় পরিমাণ জ্বালানি বাজারে ছাড়তে ইউরোপীয় দেশগুলো রাজি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানান, মজুত...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর