বুকার পুরস্কার পেলেন ব্রিটিশ লেখক সামান্থা হার্ভে

আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ০৪:৩১ পিএম

যুক্তরাজ্যের লেখক সামান্থা হার্ভে ২০২৪ সালের বুকার পুরস্কার পেয়েছেন। মঙ্গলবার এ পুরস্কার ঘোষণা করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

‘‘অরবিটাল’’ বইয়ের জন্য সামান্থাকে এ পুরস্কার দেওয়া হয়েছে। এটি আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে ছয় মহাকাশচারীর কাটানো একটি দিনের অভিজ্ঞতা নিয়ে লেখা। অরবিটালে উল্লেখ করা মহাকাশচারীদের দুজন পুরুষ ও চারজন নারী। কোভিড-১৯ মহামারিকালে লকডাউনের সময় ‘‘অরবিটাল’’ বইটির বেশিরভাগটা লিখেছেন হার্ভে।

বিচারক প্যানেলের চেয়ারপারসন এডমুন্ড ডে ওয়াল বলেন, ‘বিচারকদের সর্বসম্মতিক্রমে ব্রিটিশ লেখক হার্ভেকে বুকার পুরস্কারজয়ী ঘোষণা করা হয়েছে।’

ডে ওয়াল একে ‘ক্ষতবিক্ষত পৃথিবীর’ গল্প হিসেবে অভিহিত করে বলেন, ‘আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে ছয় নভোচারীর পৃথিবী প্রদক্ষিণ করা, সীমানা এবং টাইম জোনের নাজুক জায়গাজুড়ে আবহাওয়ার গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করা নিয়ে লেখা এ গল্পে প্রত্যেকেই বিষয়বস্তু, আবার কেউই বিষয়বস্তু নয়।’

পুরস্কার পাওয়ার পর বক্তব্যে সামান্থা হার্ভে বলেন, ‘যেসব মানুষ পৃথিবীর পক্ষে সরব থাকেন, অন্য মানুষের মর্যাদা, অন্য প্রাণের পক্ষে কথা বলেন এবং যেসব মানুষ শান্তি প্রতিষ্ঠায় সোচ্চার থাকেন ও কাজ করেন, তাঁদের সবার জন্য পুরস্কারের ৫০ হাজার পাউন্ড অর্থ উৎসর্গ করছি।’

‘‘অরবিটাল’’ বইটি ১৩৬ পৃষ্ঠার, এটি বুকারজয়ী দ্বিতীয় সংক্ষিপ্ততম বই। এই বইটি মহাকাশ নিয়ে লেখা প্রথম কোনো বই, যেটি বুকার পুরস্কার জিতেছে।

চলতি বছর বুকার পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিদের সংক্ষিপ্ত তালিকায় সামান্থা হার্ভে ছাড়া আরও চারজনের নাম ছিল। এর মধ্যে মার্কিন লেখক র‍্যাচেল কুশনার (‘‘ক্রিয়েশন লেক’’ বইয়ের জন্য) এবং কানাডীয় লেখক অ্যান মাইকেলসও (‘‘হেল্ড’’ বইয়ের জন্য) ছিলেন।

ইংল্যান্ডের উত্তরাপূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সড়কে পুলিশের একটি গাড়িকে অন্য একটি গাড়ি ধাক্কা দেওয়ায় দুই পুলিশসহ ৭ জন নিহত হয়েছে। শনিবার স্থানীয় সময় ভোররাত ৩টা ৩৯ মিনিটে মিডলসব্রোর পূর্বে সাউথ...
গত বছর যুক্তরাজ্যের লন্ডনের একটি বিলাসবহুল হোটেলের কক্ষ থেকে সৌদি রাজপরিবারের এক সদস্যের মরদেহ উদ্ধার হয়। নিহত ২৯ বছর বয়সী এই রাজপুত্রের নাম আব্দুল্লাহ বিন ফাহাদ বিন আব্দুল্লাহ বিন আব্দুলআজিজ বিন...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার মধ্যে তেহরানে অবস্থানরত সব দূতাবাসকর্মী প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 
রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন কিয়ার স্টারমার। বাকিংহাম প্যালেসের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর