যুক্তরাজ্যের গোপন তথ্য চলে গেল ইরানের হাতে!

আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ০৭:২১ পিএম

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন ব্রিটেনের এক সাবেক সেনা। ট্রায়াল চলাকালে কারাগার থেকে পালানো ওই সেনাসদস্যের নাম দানিয়াল খালিফ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। 

বিবিসি বলছে, ট্রায়াল চলাকালে কারাগার থেকে পালিয়ে যান ২৩ বছর বয়সী দানিয়াল খালিফ। বিচারে তিনি গুপ্তচরবৃত্তি করেছেন বলে প্রমাণিত হয়।

এতে বলা হয়, বিভিন্ন তথ্য সংগ্রহ করে ইরানকে দিয়েছিলেন তিনি। এ ছাড়া ব্রিটেনের বিশেষ বাহিনীতে যুক্ত থাকা সেনাদের নামও প্রকাশ করে দেন তেহরানের কাছে।  

জানা যায়, গত বছরের সেপ্টেম্বরে লন্ডনের ওয়েন্ডসওর্থ কারাগার থেকে পালিয়ে যান খালিফ।

এবার মামলার প্রসিকিউটর বলেন, ২০১৮ সালে ব্রিটিশ আর্মিতে যোগ দেন খালিফ। এরপর থেকেই তিনি ইরানের ইন্টেলিজেন্স বিভাগের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। তিনি যেসব তথ্য সরবরাহ করেছেন, সেগুলো বেশ স্পর্শকাতর। 

আদালত সূত্রে আরও জানা যায়, ইরানের রেভুল্যুশনারি গার্ড বাহিনীর সঙ্গে ফেসবুকে যোগাযোগ করেন খালিফ। এরপর তিনি যেভাবে তথ্য শেয়ার করেছেন, যা কর্তৃপক্ষের আওতার বাইরে। ঠিক কী তথ্য তিনি শেয়ার করেছেন, তাও কখনো হয়তো জানতে পারবে না যুক্তরাজ্য।

ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার ও কোনারাক এলাকায় হামলা হয়েছে বলে...
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগ তুলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার কিরগিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী...
জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে আইআরজিসি। ইরানের লারাক দ্বীপে দুটি রকেট লঞ্চারে যুক্তরাষ্ট্রের বোমা হামলার জবাবে এই পদক্ষেপ নেয়া হয়েছে। রয়টার্স জানিয়েছে এ খবর। 
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
বগুড়ার শেরপুরে বিকল হয়ে পড়া একটি কাঠবোঝাই ট্রাক মেরামত করার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর