১০০ বছর ধরে দরজার ওপাশে কী লুকানো ছিল?

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:২৫ পিএম

স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গের হারিয়ে যাওয়া শতাব্দী প্রাচীন এক পথের সন্ধান মিলেছে। ন্যাশনাল লাইব্রেরি অব স্কটল্যান্ডের নিচতলার একটি গোপন দরজা খুললেই দেখা মেলে হারানো সেই পথের। এই পথ এক সময় এডিনবার্গ শহরের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। এই পথের নাম লিবারটন’স উইন্ড, ১৮৩০ সালে জর্জ চতুর্থ ব্রিজ নির্মাণের সময় এটি ধ্বংস হয়ে যায়। তবে এই প্রাচীন পথটির কিছু অংশ এখনও রয়ে গেছে। 

রাস্তাটি ব্রিজ ও লাইব্রেরি ভবনের মাঝে করিডোরের মতো। গোপন দরজা দিয়ে সেখানে প্রবেশ করা যায়। লাইব্রেরির কর্মীরা করিডোরটির নাম দিয়েছে ‘দ্য ভয়েড’। এটি সাধারণ জনগণের জন্য উন্মুক্ত নয়। তবে বিবিসি স্কটল্যান্ড নিউজ সেখানে প্রবেশের অনুমতি পেয়েছিল। 

নব্বইয়ের দশকে লাইব্রেরির কর্মকর্তারা একটি ছোট হ্যাচ ভেঙে এর ভেতরে প্রবেশ করেন। এরপর সেখানে প্যাসাজ ও কক্ষ আবিষ্কার করেন, যা সম্ভবত ব্রিজের স্টোরেজ রুম হিসেবে ব্যবহৃত হতো। সেখান থেকে ১০০ বছরেরও বেশি পুরোনো আসবাবসহ বিভিন্ন সামগ্রী পাওয়া যায়। 

লাইব্রেরির সাবেক পরিচালক বিল জ্যাকসন বলেন, ‘আবিষ্কৃত স্থানটি অন্ধকার, জলমগ্ন এবং কিছুটা ভীতিকর ছিল। তবে এটি অত্যন্ত আকর্ষণীয় লেগেছে।’

লিবারটন’স উইন্ড এক সময় ছিল একটি জনবহুল রাস্তা। এটি কওগেট থেকে রায়াল মাইলের লনমার্কেট পর্যন্ত বিস্তৃত ছিল। জনবহুল ওই এলাকায় ছিল বিভিন্ন দোকান, তাবু, সেলসম্যান এবং শ্রমিকদের বসবাস। সবচেয়ে বিখ্যাত স্থানগুলোর মধ্যে ছিল জনি ডাউইয়ের ট্যাভার্ন, সেখানকার লেখক, শিল্পী এবং বিচারকরা যাতায়াত করতেন। এই ট্যাভার্নে রবার্ট ফার্গুসন ও রবার্ট বার্নসের মতো কবিরা এসেছিলেন।

ন্যাশনাল লাইব্রেরির ভেতরে থাকা ‘দ্য ভয়েড’ এলাকাটি শহরের এক পুরনো যুগের চিত্রপটে একটি বিরল স্থান। এখনও সেখানে প্রাচীন এডিনবার্গের অনেক স্মৃতি রয়েছে। লাইব্রেরির কর্মকর্তারা জানান, দ্য ভয়েডে প্রবেশ করা ছিল তাদের জীবনের সবচেয়ে উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতাগুলোর একটি।

ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
যুক্তরাজ্যের অর্থনীতিতে প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকলেও জনজীবনে স্বস্তি ফেরেনি। একদিকে জিডিপি বাড়ছে, অন্যদিকে জ্বালানি, খাবার ও দৈনন্দিন খরচের চাপ কমার বদলে নতুন করে সংকট তৈরি করছে। বিশেষ করে নিম্ন...
গত বছর যুক্তরাজ্যের লন্ডনের একটি বিলাসবহুল হোটেলের কক্ষ থেকে সৌদি রাজপরিবারের এক সদস্যের মরদেহ উদ্ধার হয়। নিহত ২৯ বছর বয়সী এই রাজপুত্রের নাম আব্দুল্লাহ বিন ফাহাদ বিন আব্দুল্লাহ বিন আব্দুলআজিজ বিন...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার মধ্যে তেহরানে অবস্থানরত সব দূতাবাসকর্মী প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 
চট্টগ্রামের রাউজানে এক যুবদল কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানিহাট এলাকায় এই ঘটনা ঘটে।
ক্রোয়েশিয়ায় প্রবেশের চেষ্টায় বাংলাদেশিসহ ১০০ অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে বসনিয়ার সীমান্ত পুলিশ। উত্তর বসনিয়ার বিসত্রিকা এলাকায় দুটি আলাদা অভিযানে তাদের আটক করা হয়। 
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
লোডিং...

এলাকার খবর