পাহাড়ি পথে মিলল ৫৯৮ স্বর্ণমুদ্রা ও মূল্যবান সামগ্রী

আপডেট : ২৬ মে ২০২৫, ১১:৫৪ এএম

পাহাড়ে উঠতে গিয়ে একটি রহস্যময় লোহার বাক্স পেয়েছেন দুজন পর্বতারোধী। বাক্সটি খুলতেই মিলল ৫৯৮ স্বর্ণমুদ্রাসহ আরও মূল্যবান সামগ্রী। ঘটনাটি ঘটেছে চেক প্রজাতন্ত্রের ক্রকোনোসে পর্বতমালায় ওঠার সময়ে।

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, উদ্ধার হওয়া গুপ্তধনের মূল্য আনুমানিক ৩ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। তবে রহস্যময় বাক্সটি ওই পাহাড়ি পথে কীভাবে এল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পর্বতারোহীরা জানান, তারা একটি পাথুরে পথ বেয়ে ওপরে উঠছিলেন। হঠাৎ একটি পাথরের ফাঁকে লোহার বাক্সটি দেখতে পান। তারপর সেটি খোলার পর দেখা যায়, ৫৯৮টি সোনার মুদ্রা, সোনার ব্রেসলেট, একটি সিগারের বাক্স, পাউডার কম্প্যাক্ট ও ধাতব জিনিসপত্র রয়েছে সেখানে।

পরে ওই দুই পর্বতারোহী বাক্সটিকে বোহেমিয়ার হ্রাদেক ক্রালোভে জাদুঘরে নিয়ে যান। এখন সেখানে প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞরা এগুলো পরীক্ষা করছেন।

জাদুঘরের প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান মিরোস্লাভ নোভাক বলেন, ‘মুদ্রাগুলো এই এলাকার নয়। তাই বোঝা যাচ্ছে না কে এগুলো রেখেছে বা কেন রেখেছে।’

মিরোস্লাভ নোভাক আরও জানান, একটি মুদ্রা ১৯২১ সালের বলে শনাক্ত করা হয়েছে। এটি কোনো ঐতিহাসিক ঘটনার সঙ্গে সম্পৃক্ত কি না, তা বোঝা যাচ্ছে না।

এই প্রত্নতত্ত্ববিদ মনে করেন, এই গুপ্তধনগুলো হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে কোনো চেক বা ইহুদি পরিবার লুকিয়ে রেখেছিল অথবা ১৯৪৫ সালের পরে জার্মানদের স্থানান্তরের সময় কারও ফেলে যাওয়া হতে পারে। তবে এখন পর্যন্ত এসবই শুধু অনুমান।

নোভাক বলেন, গবেষণা শেষ হলে এই মূল্যবান সামগ্রী জনসাধারণের জন্য প্রদর্শন করা হবে। আপাতত সবকিছু একটি নিরাপদ স্থানে রাখা হয়েছে।

ইরানে অর্থ স্থানান্তরের বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে সংযুক্ত আরব আমিরাত। বিশেষ করে ইরানে প্রায় ৩০০ কোটি ডলার পাঠানোর যে দাবি করা হয়েছে, তা...
ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সামরিক হামলা শুরুর পর থেকে এক মাসেরও বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যে চলছে যুদ্ধের দামামা। যুদ্ধের উত্তাপ অচিরেই স্তিমিত হবে এমন কোনো লক্ষণ আপাতত দেখা যাচ্ছে...
ইরানে ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকেই আন্তর্জাতিক বাজারে বেড়ে চলেছে জ্বালানি তেলের দাম। মাঝে কিছুটা কমলেও আবার বাড়তে শুরু করেছে তেলের দাম। একই সঙ্গে গত কয়েক দিন ধরেই বাড়ছে মার্কিন...
মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির নিম্নমুখী যাত্রা অব্যাহত রয়েছে। আজ সোমবার ভারতীয় মুদ্রার ইতিহাসে প্রথমবারের মতো ডলারের বিপরীতে রুপির মান ৯৪-এর গণ্ডি পেরোয়। আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রাবাজারে...
মন্ত্রণালয়ের কোনো সদস্য ভালো পারফর্ম করতে না পারলে তাকে প্রধানমন্ত্রী পরিবর্তন করবেন বলে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যে নারীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়েছে, সেই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে...
মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
লোডিং...

এলাকার খবর