৫০০ বছর পর জেগে উঠল রাশিয়ার আগ্নেয়গিরি

আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ০৫:৫১ পিএম

রাশিয়ার দূরপ্রাচ্যে পূর্ব কামচাটকা অঞ্চলে ৫০০ বছরের বেশি সময়ের মধ্যে এই প্রথম একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটেছে। দেশটির জরুরি কর্তৃপক্ষ রোববার এ তথ্য জানিয়েছে। ধারণা করা হচ্ছে, এই অঞ্চলে গত সপ্তাহে রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের পর এই অগ্ন্যুৎপাত হলো। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের গ্লোবাল ভলকানিজম প্রোগ্রাম অনুসারে, রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে ১৫ শতকে শেষবার অগ্ন্যুৎপাত হওয়া ক্র্যাশেনিনিকভ আগ্নেয়গিরি থেকে ছাইয়ের বিশাল কুণ্ডলী বের হতে দেখা যাচ্ছে। কামচাটকার জরুরি অবস্থা মন্ত্রণালয় টেলিগ্রামে এক পোস্টে জানিয়েছে, আগ্নেয়গিরির স্তূপটি ৬ কিলোমিটার উচ্চতায় পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ‘আগ্নেয়গিরি থেকে লাভা প্রশান্ত মহাসাগরের দিকে ছড়িয়ে পড়ছে। এই লাভার পথে কোনো জনবসতিপূর্ণ এলাকা নেই এবং জনবসতিপূর্ণ এলাকায় কোনো ছাই পড়ার ঘটনাও রেকর্ড করা হয়নি।’

মন্ত্রণালয় আরও জানিয়েছে, আগ্নেয়গিরিটিকে ‘কমলা’ বিমান চলাচলের ঝুঁকি কোড দেওয়া হয়েছে। যার অর্থ এই অঞ্চলে বিমান চলাচল ব্যাহত হতে পারে। 

বুধবার এই অঞ্চলের আরেকটি আগ্নেয়গিরি ইউরোপ ও এশিয়ার সর্বোচ্চ সক্রিয় ক্লাইচেভস্কয়ের অগ্ন্যুৎপাতের পর এটি ঘটে।

রাতভর ইউক্রেনের ৯০২টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়ার সামরিক বাহিনী। এর মধ্যে রাজধানী মস্কোর আশপাশে ধ্বংস করা হয়েছে ১৮০টি ড্রোন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে আজ বুধবার এ তথ্য জানানো হয়েছে।
বিশ্বব্যাপী সংঘাত অব্যাহত থাকার আশঙ্কা প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার মতে, বিশ্বব্যবস্থায় বড় পরিবর্তনের কারণে বিভিন্ন দেশ নিজেদের স্বার্থে আরও ঝুঁকি নিতে পারে। বৃহস্পতিবার...
ইউরোপের সঙ্গে রাশিয়া কোনো ধরনের সংঘাতের প্রস্তুতি নিচ্ছে না বলে সাফ জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কয়েকটি ন্যাটো সদস্য দেশ ইউরোপে সম্ভাব্য রুশ হামলার বিষয়ে সতর্ক করার পর শুক্রবার এমন...
জ্বালানি অবকাঠামোর ওপর হামলা বন্ধে রাশিয়ার সাথে দ্বিপাক্ষিক জ্বালানি যুদ্ধবিরতিতে আগ্রহ প্রকাশ করেছে ইউক্রেন। জাতিসংঘের চলমান সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন ও ব্রিটিশ নেতাদের সঙ্গে বৈঠক শেষে একথা...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর