ইউরোপে দাবানল, পুড়ে ছাই হেক্টরের পর হেক্টর জমি

আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০৩:৪৫ পিএম

ভয়াবহ দাবানল ও তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপের দক্ষিণাঞ্চল। দ্রুত গতিতে ছড়িয়ে পড়া আগুনে পুড়ছে হেক্টরের পর হেক্টর জমি। তীব্র বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস। এরইমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে হাজার হাজার বাসিন্দাকে। 

সপ্তাহের শুরু থেকেই ভয়াবহ দাবানলে পুড়ছে ইউরোপের বিভিন্ন দেশ। ইতালি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল ও বলকান অঞ্চলসহ বিভিন্ন জায়গায় তাপমাত্রা পারদ চড়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াসে। কোথাও কোথাও ৪৪ ডিগ্রি সেলসিয়াসে পৌছানোর শঙ্কা রয়েছে।

তীব্র বাতাসের কারণে স্পেনের উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়া অন্তত ৬টি দাবানল নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন এক স্বেচ্ছাসেবক। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বেশ কয়েকজনকে। কাস্তিল ও লিওন অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়েছে ৫ হাজার বাসিন্দাকে।

পর্তুগালে দাবানলে এ বছর ৫২ হাজার হেক্টর অঞ্চল পুড়ে গেছে। যা দেশটির মোট আয়তনের দশমিক ৬ শতাংশ। শনিবার থেকে জ্বলছে রাজধানী লিসবনের আশপাশের এলাকা। সেখানকার একজন বলেন, ‘আমরা দুটি দাবানলের মাঝখানে রয়েছি। আমাদের চারপাশেই বন রয়েছে, তাই এটি দ্রুত জ্বলছে।’

মঙ্গলবার থেকে ভয়াবহ দাবানলে পুড়ছে গ্রীসের বিভিন্ন শহর। এথেন্সের জাতীয় পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুসারে, দেশজুড়ে প্রায় ১০ হাজার হেক্টর অঞ্চল দাবানলে পুড়ে গেছে। নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে ২৫টির বেশি বসতি বাসিন্দাদের। 

বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনে ভূমধ্যসাগরীয় অঞ্চলের গ্রীষ্ম আরও উষ্ণ ও শুষ্ক হচ্ছে। যার কারণে দেখা দিচ্ছে দীর্ঘস্থায়ী ও তীব্র দাবানল।

ডিজেলের মজুত থেকে বড় পরিমাণ জ্বালানি বাজারে ছাড়তে ইউরোপীয় দেশগুলো রাজি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানান, মজুত...
বিশ্ববাজারে জ্বালানির ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে আনতে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের মুখে জরুরি মজুত থেকে জ্বালানি তেল ছাড়ার বিষয়টি বিবেচনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ বিষয়ে ফ্রান্সের উত্থাপিত এক...
বিশ্বব্যাপী সংঘাত অব্যাহত থাকার আশঙ্কা প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার মতে, বিশ্বব্যবস্থায় বড় পরিবর্তনের কারণে বিভিন্ন দেশ নিজেদের স্বার্থে আরও ঝুঁকি নিতে পারে। বৃহস্পতিবার...
ইউরোপের সঙ্গে রাশিয়া কোনো ধরনের সংঘাতের প্রস্তুতি নিচ্ছে না বলে সাফ জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কয়েকটি ন্যাটো সদস্য দেশ ইউরোপে সম্ভাব্য রুশ হামলার বিষয়ে সতর্ক করার পর শুক্রবার এমন...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর