সুইডেনে মসজিদের কাছে গুলি, আহত ২

আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ১০:৩৪ পিএম

সুইডেনের ওরেব্রো শহরে একটি মসজিদের কাছে গুলির ঘটনায় দুজন আহত হয়েছে। আজ শুক্রবারের এই ঘটনা গ্যাং-সম্পর্কিত অপরাধ বলে ধারণা করছে পুলিশ। পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। কীভাবে এবং কতটা গুরুতর আহত হয়েছেন–এসব তথ্য বলতে অস্বীকৃতি জানিয়েছেন তারা।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, পুলিশ জানিয়েছে এটি হত্যাচেষ্টা হিসেবে তদন্ত করা হচ্ছে এবং তারা একজন সন্দেহভাজনকে খুঁজছে। যদিও তাৎক্ষণিকভাবে কোনো গ্রেপ্তার হয়নি।

সুইডেনে এক দশকের বেশি সময় ধরে গ্যাং-সম্পর্কিত সহিংসতা বাড়ছে। তদন্তকারীরা বলছেন, আজকের গুলির ঘটনাটিও একই রকম হতে পারে। পুলিশ বিস্তারিত কিছু না জানালেও এক বিবৃতিতে বলেছে, ওরেব্রোতে গুলিবর্ষণের ঘটনাটি অপরাধমূলক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত বলে মনে করা হচ্ছে।

এর আগে গত ফেব্রুয়ারিতে স্টকহোম থেকে প্রায় ২০০ কিলোমিটার (১২৫ মাইল) পশ্চিমে ওরেব্রোতে গুলিবর্ষণের ঘটনায় ১০ জন ছাত্র এবং শিক্ষক নিহত হন, যা সুইডেনের সবচেয়ে মারাত্মক বন্দুক হামলার একটি।

ফেব্রুয়ারিতে গুলি চালানোর ঘটনায় জড়িত ব্যক্তি ছিলেন একজন সাবেক ছাত্র, যিনি আত্মহত্যাও করেছিলেন। কোনো অপরাধী চক্রের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। তদন্তকারীরা এই হামলার কোনো স্পষ্ট উদ্দেশ্যও খুঁজে পাননি।

অ্যান কারসন ধ্রুপদি সাহিত্যের সঙ্গে সৃজনশীল সংলাপের মধ্য দিয়ে সমকালীন সাহিত্যে নতুন ধারা তৈরি করেছেন। তাঁর সাহসী ও উদ্ভাবনী সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে তাঁকে এ পুরস্কার দেওয়া হয়েছে। তাঁর পুরো নাম...
সৌদি আরবের তেল স্থাপনা ও সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, সৌদির ইয়ানবু শহরের আরামকো তেল স্থাপনা এবং খামিস মুশাইত...
যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যে একটি বাড়িতে পারিবারিক নৈশভোজে এক বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৮ জন।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুক হামলায় পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনার পর কয়েক ঘণ্টা ধরে পুরো ক্যাম্পাস অবরুদ্ধ করে রাখা হয়। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক...
দেশে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৩৫ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তুলে শিশু-কিশোর ও তরুণদের জন্য সুস্থ, সুন্দর ও ক্রীড়াবান্ধব পরিবেশ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে সারা...
নিঃস্বার্থভাবে শিক্ষার আলো ছড়িয়ে ৫ দশক পর অবশেষে রাষ্ট্রের সর্বোচ্চ স্বীকৃতি পেলেন লুৎফর রহমান। গত সোমবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা...
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পায়ুপথে লুকানো অবস্থায় ৩টি ডিম্বাকৃতির সোনার পেস্ট উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। উদ্ধার করা সোনার মোট ওজন ১ কেজি ২৯০ গ্রাম।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর