ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য যেসব শর্ত পুতিনের

ইউক্রেন ইস্যুতে চলতি মাসে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে বৈঠকে বসার কথা ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। সবকিছু চূড়ান্ত থাকলেও হঠাৎ তা বাতিল হয়। বৈঠক বাতিলের ঘোষণা দিয়ে ট্রাম্প বলেন, পুতিনের সঙ্গে দেখা করে সময় নষ্ট করতে চান না তিনি। 

আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ০৬:৩৩ পিএম

প্রায় চূড়ান্ত হয়ে গেলেও শেষ মুহূর্তে বাতিল হয় হাঙ্গেরির বুদাপেস্টে রুশ প্রেসিডেন্ট ভ্লামিদির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক। ইউক্রেন ইস্যুতে মস্কোর কঠোর অবস্থানের বার্তা পেয়েই ট্রাম্প বৈঠক বাতিল করেন বলে জানা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।

সম্প্রতি দুই নেতার বৈঠক বাতিলের কারণ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস। এতে বলা হয়, ট্রাম্প-পুতিনের বৈঠক চূড়ান্ত হওয়ার পরই ওয়াশিংটনের কাছে চিঠি পাঠায় মস্কো। এতে পুরোনো দাবিগুলো আবারও উত্থাপন করে ক্রেমলিন।  

দাবিগুলো হলো– ইউক্রেনকে আরও ভূখণ্ড হস্তান্তর করতে হবে, সশস্ত্র বাহিনীর সদস্য কমাতে হবে এবং ন্যাটোতে যোগদান থেকে বিরত থাকতে হবে। এসব শর্ত মেনে নেওয়ার পরই কেবল যুদ্ধবিরতি চুক্তি সম্ভব বলে জানানো হয় চিঠিতে।    

ফিন্যান্সিয়াল টাইমসের দাবি, এ নিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তাদের ফোনালাপটি বেশ উত্তপ্ত ছিল। ওই ফোনালাপের পরই পুতিন সংলাপের জন্য মোটেই প্রস্তুত নন বলে ট্রাম্পকে জানান রুবিও। এরপরই বৈঠক বাতিলের সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট ট্রাম্প। 

ইউক্রেন ইস্যুতে চলতি মাসে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে বৈঠকে বসার কথা ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। সবকিছু চূড়ান্ত থাকলেও হঠাৎ তা বাতিল হয়। বৈঠক বাতিলের ঘোষণা দিয়ে ট্রাম্প বলেন, পুতিনের সঙ্গে দেখা করে সময় নষ্ট করতে চান না তিনি। 

রাশিয়া-ইউক্রেন সংঘাত গড়িয়েছে চতুর্থ বছরে। বারবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে আলোচনা করেও যুদ্ধ থামাতে পারেননি ট্রাম্প। এর আগে গত ১৫ আগস্ট আলাস্কায় বৈঠক করেন ট্রাম্প-পুতিন। প্রায় ৩ ঘণ্টার বৈঠকেও আসেনি কোনো সমঝোতা। 

দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ধারণার চেয়েও বেশি বেড়েছে মুদ্রাস্ফীতি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত দেশটির মুদ্রাস্ফীতি বেড়ে ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এই হার ছিল ৩...
রাতভর ইউক্রেনের ৯০২টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়ার সামরিক বাহিনী। এর মধ্যে রাজধানী মস্কোর আশপাশে ধ্বংস করা হয়েছে ১৮০টি ড্রোন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে আজ বুধবার এ তথ্য জানানো হয়েছে।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর