একদিনে ইংলিশ চ্যানেল পাড়ি দিল রেকর্ড ৮০৩ অভিবাসনপ্রত্যাশী

ডিসেম্বর মাসে একদিনে রেকর্ড ৮০৩ জন অভিবাসনপ্রত্যাশী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছেন। সাম্প্রতিক বৈরী আবহাওয়ার পর এই সংখ্যাবৃদ্ধিকে নজিরবিহীন বলে জানিয়েছে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৪ পিএম

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে একদিনে ৮০৩ জন অভিবাসনপ্রত্যাশী যুক্তরাজ্যে পৌঁছেছে। সাম্প্রতিক বছরগুলোতে একদিনে এই সংখ্যা রেকর্ড বলে জানিয়েছে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

সংবাদমাধ্যম বিবিসি জানায়, ২০ ডিসেম্বর শনিবার ১৩টি ছোট নৌকায় করে ইংলিশ চ্যানেল পাড়ি দেয় ৮০৩ জন। পরে বর্ডার ফোর্স এবং আরএনএলআই জাহাজ তাদেরকে তীরে নিয়ে যায়। 

ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, অবৈধ অভিবাসনপ্রত্যাশীদের ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে সরকার। এরই মধ্যে প্রায় ৫০ হাজার আশ্রয়প্রার্থীকে ফ্রান্সে সরিয়ে নেওয়া হয়েছে। এ বছর ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছে প্রায় সাড়ে ৪১ হাজার অভিবাসী। যা আগের বছরের তুলনায় প্রায় ৫ হাজার বেশি।

বিবৃতিতে আরও বলা হয়, ‘এ বিষয়ে সরকার ব্যবস্থা নিচ্ছে। অবৈধভাবে অবস্থানকারী প্রায় ৫০ হাজার মানুষকে আমরা সরিয়ে দিয়েছি। ফ্রান্সের সঙ্গে আমাদের ঐতিহাসিক চুক্তির ফলে এখন ছোট নৌকায় করে যারা আসছে, তাদের ফেরত পাঠানো হচ্ছে।’

সাম্প্রতিক বছরগুলোর মধ্যে ডিসেম্বর মাসে একদিনে এত বেশি মানুষের চ্যানেল পার হওয়ার ঘটনা এটিই রেকর্ড। ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক বৈরী আবহাওয়ার কারণে কেন্টে পৌঁছাতে আগ্রহী মানুষেরা জড়ো হয়েছিল। এর পর সুযোগ বুঝে এত বেশি মানুষ পাড়ি দেন।

গত কয়েক বছরের তুলনায় ২০২৫ সালে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া মানুষের সংখ্যা দ্রুতগতিতে বেড়েছে। তবে বার্ষিক মোট সংখ্যা এখনো ২০২২ সালের রেকর্ড ছাড়াতে পারেনি। ওই বছর ৪৫ হাজার ৭৫৫ জন অভিবাসী যুক্তরাজ্যে পৌঁছেছিল।

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুতিদের ধারাবাহিক হামলায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে দেশটিতে। ফলে সৌদিতে ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ একাধিক দেশ।
সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযানে এক সপ্তাহে ১২ হাজার ৬শ জনের বেশি অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে এ খবর।
ইতালিতে হঠাৎ নারীরা মিনি স্কার্ট পরে বাইরে বের হতে শুরু করলেন কেন? কী এমন ঘটেছে, যার প্রতিবাদে দেশটির নারী রাজনীতিকরা একজোট হয়ে স্কার্টের দৈর্ঘ্যকেই বানিয়ে ফেলেছেন প্রতিবাদের ভাষা?
অবৈধ অভিবাসীদের তৃতীয় দেশে ডিপোর্ট করতে ৩১টি দেশের সঙ্গে একটি চুক্তির অনুমোদন করেছে আমেরিকা। অভিবাসীদের নেওয়ার বিনিময়ে এই দেশগুলোকে মোট ৪১ কোটি মার্কিন ডলার দেওয়া হবে বলে জানিয়েছে ‘দ্য ওয়াশিংটন...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর