অবৈধ অভিবাসী নেবে ৩১ দেশ, কোটি কোটি ডলার দিচ্ছে আমেরিকা

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পিএম

অবৈধ অভিবাসীদের তৃতীয় দেশে ডিপোর্ট করতে ৩১টি দেশের সঙ্গে একটি চুক্তির অনুমোদন করেছে আমেরিকা। অভিবাসীদের নেওয়ার বিনিময়ে এই দেশগুলোকে মোট ৪১ কোটি মার্কিন ডলার দেওয়া হবে বলে জানিয়েছে ‘দ্য ওয়াশিংটন পোস্ট’। এর মধ্যে ১৩টি দেশের সরকারকে সরাসরি অন্তত ৮ কোটি ১০ লাখ ডলার দেওয়া হতে পারে বলে জানানো হয়েছে প্রতিবেদনে।

প্রতিবেদনে বলা হয়, সদ্য গঠিত ‘অফিস অব রিমাইগ্রেশন’-এর মাধ্যমে এই চুক্তিগুলো পরিচালিত হচ্ছে। এই প্রতিষ্ঠানটির নেতৃত্ব দিচ্ছেন মার্কিন কূটনীতিক ক্রিশ্চিয়ান এহার্ডট।

গত জুনে আইভরি কোস্ট, গাম্বিয়া, গিনি-বিসাউ, টোগো ও গ্যাবনসহ আফ্রিকার বেশ কয়েকটি দেশ সফর করেন এহার্ডট। তাঁর সেই সফরেই মূলত এই চুক্তি নিয়ে দেশগুলোর সরকারের সঙ্গে আলোচনা হয়। এই চুক্তির আওতায় যাদের পাঠানো হবে, তারা কেউই গ্রহণকারী দেশের নাগরিক নন। এর আগে কোস্টা রিকা এবং আফ্রিকার দেশ ইসোয়াতিনীতে কিছু অভিবাসীকে পাঠানো হয়েছে। এই অভিবাসীদের মধ্যে চীন, রাশিয়া, ইরান, আফগানিস্তান, ভিয়েতনাম, লাওস, কিউবা এবং জামাইকার নাগরিক আছেন।

এ ছাড়া দেশগুলোতে শরণার্থী অবকাঠামো প্রকল্পের জন্য আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) ১৭ কোটি ৯০ লাখ এবং জাতিসংঘ শরণার্থী সংস্থাকে (ইউএনএইচসিআর) ১২ কোটি ৪০ লাখ ডলার দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে যুক্তরাষ্ট্র।

কয়েকজন সাবেক ও বর্তমান মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, যেসব দেশ ডিপোর্ট করা অভিবাসী গ্রহণে রাজি হয়েছে, তাদের সঙ্গে আলোচনার অংশ হিসেবেই এই অর্থ দেওয়া হচ্ছে। কিছু ক্ষেত্রে সরাসরি সরকারগুলোকে টাকা না দিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে তা পাঠানো হচ্ছে।

এই কর্মসূচির সঙ্গে ট্রাম্পের উপদেষ্টা স্টিফেন মিলারও যুক্ত হয়েছেন। ট্রাম্প প্রশাসনের দাবি, যেসব অভিবাসীকে তাঁদের নিজেদের দেশে ফিরিয়ে দেওয়া সম্ভব নয়, তাদের তৃতীয় দেশে পাঠানোর এই ব্যবস্থা জরুরি।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, এ পর্যন্ত অন্তত ২৮টি তৃতীয় দেশে ২৫ হাজারেরও বেশি মানুষকে ডিপোর্ট করা হয়েছে। এর মধ্যে প্রায় ২০ হাজার মানুষকে পাঠানো হয়েছে মেক্সিকোতে, যার সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি অনানুষ্ঠানিক চুক্তি রয়েছে।

যুদ্ধ বন্ধে ইসলামাবাদ সমঝোতা স্মারকে ফিরে যেতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের প্রভাবে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি সাধারণ...
ইরানে মার্কিন সামরিক হামলা নিয়ে জাতিসংঘের যুদ্ধাপরাধ-সংক্রান্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলছে, জাতিসংঘের তথ্যানুসন্ধান মিশনের এই প্রতিবেদনকে তারা বিশ্বাসযোগ্য মনে করে না।
ইরানের একটি স্কুল ও ক্রীড়া স্থাপনায় মার্কিন সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটির  ফ্যাক্ট–ফাইন্ডিং মিশন জানায়, স্কুলে...
৩ বছর পর আবারও সুদের হার বাড়াল মার্কিন কেন্দ্রীয় ব্যাংক৩ বছর পর আবারও সুদের হার বাড়াল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক। বুধবার সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৩ দশমিক সাত পাঁচ থেকে ৪ শতাংশের মধ্যে...
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত স্বাগত প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় অর্থনৈতিক, বাণিজ্যিক ও আর্থিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন...
সমাজব্যবস্থায় জটিলতার কারণে মানুষ আনন্দ ভুলে গিয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান। আজ মঙ্গলবার বিকালে নরসিংদীর শিবপুরের যোশর বাজারের আড়িয়াল খাঁ নদীর ঘাটে বাজার কমিটি...
কাপড় উৎপাদনের খরচ বাড়ায় লোকসান গুনছেন সিরাজগঞ্জের তাঁতিরা। বাজারে দাম না পাওয়ায় পুঁজি হারিয়ে বন্ধ হয়েছে অন্তত ১ লাখ তাঁত। তবে কর্মকর্তারা বলছেন, ঐতিহ্যবাহী এ শিল্পকে টিকিয়ে রাখতে বেশ কিছু উদ্যোগ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর