জার্মানির বাণিজ্য অংশীদার

পিছিয়ে পড়ল আমেরিকা, সবার ওপরে এখন চীন

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪১ পিএম

ইংলিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন বলছে, আবারও জার্মানির সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার হলো চীন। জার্মানির সরকারি পরিসংখ্যান এমনটাই বলছে। এই খবরটা এমন সময়ে বাজারে এল, যখন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বেইজিং সফরের প্রস্তুতি নিচ্ছেন।

মের্ৎস মঙ্গলবার চীন সফরে যাচ্ছেন। তাঁর মুখপাত্র সেবাস্টিয়ান হিলে জানান, বুধবার বেইজিংয়ে তাঁকে সামরিক সম্মাননায় স্বাগত জানাবেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। পরে নৈশভোজ বৈঠকে প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনায় বসবেন মের্ৎস।

জার্মানির ফেডারেল স্ট্যাটিস্টিক্যাল অফিস শুক্রবার প্রকাশিত পরিসংখ্যানে জানায়, ২০২৫ সালে চীনই ছিল দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য বাজার। এ সময় দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল ২৫১ বিলিয়ন ইউরো (২১৯ বিলিয়ন পাউন্ড), যা ২০২৪ সালের তুলনায় ২.২ শতাংশ বেশি। ২০২৪ সালে জার্মানির প্রধান রপ্তানি গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র।

২০২৫ সালে জার্মানি চীন থেকে প্রায় ১৭০.৬ বিলিয়ন ইউরোর পণ্য আমদানি করেছে। অন্যদিকে জার্মানি থেকে চীনে রপ্তানি হয়েছে ৮১.৩ বিলিয়ন ইউরোর পণ্য। অর্থাৎ আমদানির পরিমাণ রপ্তানির দ্বিগুণেরও বেশি।

একই সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে জার্মানির বাণিজ্যের পরিমাণ ছিল ২৪০ বিলিয়ন ইউরো। বিতর্কিত শুল্কনীতিকে ঘিরে ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক এ ক্ষেত্রে আংশিক প্রভাব ফেলেছে বলে ধারণা করা হচ্ছে। ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে ৫ শতাংশ পতন দেখা গেছে।

সেবাস্টিয়ান হিলে জানান, দুই দিনের এই সফরে মের্ৎস ফরবিডেন সিটি পরিদর্শন করবেন। তিনি চীনা প্রতিষ্ঠান ইউনিট্রি রোবোটিকস, জার্মান গাড়ি নির্মাতা মার্সিডিজ-বেঞ্জ এবং টারবাইন প্রস্তুতকারী সিমেন্স এনার্জির কার্যক্রমও ঘুরে দেখবেন। পাশাপাশি তিনি পূর্ব চীনের শহর হাংজু সফর করবেন।

এই সফরে মের্ৎস কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু তুলবেন বলে আশা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ইউক্রেন যুদ্ধ, মানবাধিকার এবং বাণিজ্য।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) চীনের অতিরিক্ত উৎপাদন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে। ২০২৪ সালে ইইউতে আমদানি হওয়া চীনা বৈদ্যুতিক গাড়ির ওপর শুল্ক আরোপ করা হলেও বিক্রিতে তেমন প্রভাব পড়েনি। এ বছরের শেষ দিকে ইস্পাত আমদানির ওপরও শুল্ক আরোপের হুমকি দেওয়া হয়েছে, যা স্টিল সেফগার্ড ব্যবস্থার অংশ।

চীনের সঙ্গে জার্মানির বাণিজ্য সম্পর্ক জটিল। চীনে জার্মানির বড় গাড়ি কোম্পানিগুলোর উল্লেখযোগ্য সংখ্যক কারখানা আছে। ভক্সওয়াগেন চীনকে তাদের ‘দ্বিতীয় স্বদেশি বাজার’ বলে উল্লেখ করেছে। বিএমডাব্লিউ ও মার্সিডিজ-বেঞ্জও আর্থিক সাফল্যের জন্য চীনা বাজারের বিক্রির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।

বিএমডাব্লিউর প্রধান নির্বাহী অলিভার জিপসে চীন সফরে মের্ৎসের সঙ্গী ৩০ জন ব্যবসায়ী প্রতিনিধির একজন। তিনি রয়টার্সকে বলেন, ‘জটিল বৈশ্বিক চ্যালেঞ্জ একসঙ্গে কাজ ছাড়া সমাধান সম্ভব নয়।’ তিনি আরও বলেন, ‘চ্যান্সেলরের এই চীন সফর সংলাপ ও সহযোগিতার পক্ষে শক্ত বার্তা দিচ্ছে।’

ইইউ ‘ডি-রিস্কিং’ নীতি অনুসরণ করছে। চীনের ওপর নির্ভরতা কমাতে তারা কয়েকটি উদ্যোগ নিয়েছে। বর্তমানে বিরল খনিজ, প্রক্রিয়াজাত বিরল খনিজ, গুরুত্বপূর্ণ খনিজ এবং পরিশোধিত গুরুত্বপূর্ণ খনিজের সরবরাহে চীনের প্রভাব অত্যন্ত বেশি। এর মধ্যে রয়েছে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারির জন্য প্রয়োজনীয় লিথিয়াম। এছাড়া গাড়ি, ফ্রিজ থেকে শুরু করে সামরিক যুদ্ধবিমান পর্যন্ত নানা ক্ষেত্রে ব্যবহৃত স্থায়ী চুম্বক উৎপাদনেও চীনের আধিপত্য রয়েছে।

জার্মানির বড় কর্মসংস্থান খাতগুলোর একটি হলো গাড়ি শিল্প। এই খাতকে সমর্থনে চীনের ওপর জার্মানির নির্ভরতাই চীনা আমদানির ওপর বাধা আরোপের প্রশ্নে জার্মানির অবস্থানকে পুরোপুরি কঠোর হতে দিচ্ছে না।

২০২৪ সালে চীনা বৈদ্যুতিক গাড়ির ওপর শুল্ক আরোপের ইইউ সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিয়েছিল জার্মানি। চলতি মাসে চীনে নির্মিত ভক্সওয়াগেনের কাপরা টাভাসকান এসইউভির আমদানির ওপর সম্ভাব্য ইইউ শুল্ক থেকেও ছাড় পায় জার্মানি। এর বিনিময়ে গাড়িটির ন্যূনতম মূল্যসংক্রান্ত কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়।

কানাডার দাবানলের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের বায়ু দূষণের অভিযোগ তুলে নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন ও আবহাওয়ার কারণে বাড়ছে দাবানলের ঝুঁকি।
ইরানের তুনব দ্বীপে টানা ৯০ মিনিট হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। সেন্টকমের দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার সক্ষমতা কমাতেই এ হামলা।
ইরানের সাথে চলমান সংঘাতের কারণে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের মজুত। সামরিক বিশেষজ্ঞদের মতে, বর্তমান হারে অভিযান চলতে থাকলে ভবিষ্যতে চীন বা উত্তর কোরিয়ার সাথে সংঘাতে জড়ালে...
ইরানের দক্ষিণাঞ্চলে টানা তৃতীয় দিনের মতো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। কিশ, কেশম ও জাম দ্বীপের পাশাপাশি বুশেহর ও বন্দর আব্বাসে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রয়টার্স জানিয়েছে এ খবর। 
প্রতিষ্ঠার পর থেকে ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড একটি শক্তিশালী অ্যালামনাই নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি শিক্ষা, মানবিক সেবা, দক্ষতা উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা...
ফিলিস্তিনি বন্দিদের পালানো ঠেকাতে কুমির দিয়ে ঘেরা বিশেষ কারাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। সিদ্ধান্ত নিয়ে পরিবেশবাদী ও আইনি মহলে তৈরি হয়েছে বিতর্ক।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ভবিষ্যতে পানি উন্নয়ন বোর্ড নয়, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাই স্লুইসগেটের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবেন। যাতে পানি নিষ্কাশনের প্রয়োজন হলে সময়মতো...
ইভেন্টটির অন্যতম আকর্ষণ ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি উপস্থিত থেকে বিজয়ীদের সঙ্গে সময় কাটান, ভক্তদের সঙ্গে ছবি তোলেন এবং আন্তরিকভাবে সবার সঙ্গে মতবিনিময় করেন-যা পুরো...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর