বাজেট ঘাটতি সত্ত্বেও সামরিক খাতে ব্যয় বাড়াচ্ছে জার্মানি

আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ পিএম

বিশ্বজুড়ে যুদ্ধ-সংঘাতের আশঙ্কায় সামরিক খাতে ব্যয় বাড়াচ্ছে শক্তিশালী দেশগুলো। ইরান, গাজা, লেবানন, ইউক্রেনসহ বিশ্বের বেশ কয়েকটি অঞ্চলে চলছে সামরিক সংঘাত। এই প্রেক্ষাপটে, সম্ভাব্য ভবিষ্যৎ সংঘাতের কথা বিবেচনা করে বাজেটে সামরিক খাতের জন্য বরাদ্দ বাড়াতে শুরু করেছে বিশ্ব শীর্ষ অর্থনীতির কয়েকটি দেশ।

এরই মধ্যে জানা গেছে, জার্মানিতে সামরিক ব্যয় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় দেশটি বাজেট ঘাটতি দেখা দিয়েছে। দেশটির সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত করার লক্ষ্যই সামরিক বাহিনীর জন্য বাজেটে আগের চেয়ে বেশি বরাদ্দ রেখেছে দেশটি।

এভাবে সামরিক ব্যয় বাড়াতে থাকলে বাজেট ঘাটতি জিডিপিতেও প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছে জার্মানির কেন্দ্রীয় ব্যাংক।

প্রসঙ্গত, গত বছরই উল্লেখযোগ্যভাবে বেড়েছে জার্মানির সামরিক ব্যয়। এতে দেশটির বাজেট ঘাটতি সাম্প্রতিক সময়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এমন পরিস্থিতিতেও জার্মানির সেনাবাহিনীকে ইউরোপের সবচেয়ে শক্তিশালী বাহিনীতে পরিণত করার প্রতিশ্রুতি দিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ।

২০২৫ সালে দেশটির প্রতিরক্ষা ব্যয় ২৩ শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে প্রায় ৩ হাজার ৯০০ কোটি ইউরোতে দাঁড়ায়। একই সময়ে মোট বাজেট ঘাটতি বেড়ে ১২ হাজার ৭৩০ কোটি ইউরোতে পৌঁছায়, যা আগের বছরের তুলনায় ২ হাজার ২৯০ কোটি ইউরো বেশি। এর বড় অংশই ফেডারেল সরকারের ঘাটতি।

২০২২ সালে ইউক্রেন সংঘাত তীব্র হওয়ার পরই প্রতিরক্ষা খাতে জোর দেয় জার্মানি । কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২৯ সালের মধ্যে এই খাতে ব্যয় ৫০ হাজার কোটি ইউরোর বেশি হতে পারে। একইসাথে সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ফেডারেল পরিসংখ্যান দপ্তরের মতে, বাড়তি ব্যয়ের একটি বড় অংশ ঋণের মাধ্যমে মেটানো হচ্ছে, বিশেষ করে সামরিক খাতে। জার্মানির কেন্দ্রীয় ব্যাংক সতর্ক করে বলেছে, এই ধারা চলতে থাকলে ২০২৮ সালের মধ্যে বাজেট ঘাটতি জিডিপির ৪ দশমিক ৮ শতাংশে পৌঁছাতে পারে, যা ১৯৯৫ সালের পর সর্বোচ্চ।

এর আগে, ২০২৩ ও ২০২৪ সালে জার্মান অর্থনীতি মন্দার মুখে পড়ে এবং ২০২৫ সালে প্রবৃদ্ধি প্রায় স্থবির ছিল।

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবে জোটের সদরদপ্তর স্থাপনে একমত হয়েছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। সোমবার তুরস্কে ৩ দেশের প্রতিনিধিদের প্রথম বৈঠকের পর দেয়া এক যৌথ বিবৃতিতে এই তথ্য জানানো...
জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে আইআরজিসি। ইরানের লারাক দ্বীপে দুটি রকেট লঞ্চারে যুক্তরাষ্ট্রের বোমা হামলার জবাবে এই পদক্ষেপ নেয়া হয়েছে। রয়টার্স জানিয়েছে এ খবর। 
বিভিন্ন কারাগারে বন্দি অন্তত ২০ আফগান নাগরিকের ফাঁসির দণ্ড কার্যকর করেছে ইরান। চলতি বছরের শুরু থেকে আগস্ট পর্যন্ত এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। শনিবার এ তথ্য জানায় মানবাধিকার সংস্থা ইরানিয়ান...
সত্যিকারের শত্রুকে শনাক্ত করতে মুসলিম দেশের নেতাদের আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। পশ্চিম এশিয়া ও পারস্য উপসাগরের দেশগুলোর প্রতি এ আহ্বান জানান তিনি। শত্রুর...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর