দুই দেশ পালন করবে ভিন্ন দুই সময়ে – এ কেমন যুদ্ধবিরতি?

আপডেট : ০৫ মে ২০২৬, ০৬:৫৯ পিএম

আলাদাভাবে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া ও ইউক্রেন। বিজয় দিবস উপলক্ষে ৮ ও ৯ মে – এই দুই দিন হামলা বন্ধ রাখবে রুশ বাহিনী। এদিকে আজ ও আগামীকাল যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ইউক্রেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রুশ সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ভ্লাদিমির পুতিনের সিদ্ধান্ত অনুসারে ৮ ও ৯ মে পর্যন্ত যুদ্ধবিরতি থাকছে। কিয়েভ তা মেনে চলবে বলে আশা মস্কোর।

পরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাশিয়ার কাছ থেকে কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি পাননি তিনি।

এ সময় মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার পর্যন্ত আলাদা যুদ্ধবিরতি পালনের ঘোষণা দেন জেলেনস্কি। যেকোনো বার্ষিকী উদযাপনের চেয়ে মানুষের জীবন অনেক বেশি মূল্যবান বলেও মন্তব্য করেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

রাতভর ইউক্রেনের ৯০২টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়ার সামরিক বাহিনী। এর মধ্যে রাজধানী মস্কোর আশপাশে ধ্বংস করা হয়েছে ১৮০টি ড্রোন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে আজ বুধবার এ তথ্য জানানো হয়েছে।
ভূরাজনৈতিক চাপ ও পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেই চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর করছে ইরান। অর্থনীতি, প্রযুক্তি ও নিরাপত্তায় বাড়ছে পারস্পরিক সহযোগিতা। এতে পশ্চিমা নির্ভরতার বাইরে নতুন অংশীদারত্ব...
বিশ্ববাজারে জ্বালানির ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে আনতে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের মুখে জরুরি মজুত থেকে জ্বালানি তেল ছাড়ার বিষয়টি বিবেচনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ বিষয়ে ফ্রান্সের উত্থাপিত এক...
বিশ্বব্যাপী সংঘাত অব্যাহত থাকার আশঙ্কা প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার মতে, বিশ্বব্যবস্থায় বড় পরিবর্তনের কারণে বিভিন্ন দেশ নিজেদের স্বার্থে আরও ঝুঁকি নিতে পারে। বৃহস্পতিবার...
চার দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সেই মর্মান্তিক রাতের স্মৃতি আজও বিস্মৃতির অতলে হারিয়ে যায়নি। স্বজন হারানোর বেদনা, প্রত্যক্ষদর্শীর মর্মস্পর্শী স্মৃতিচারণ এবং...
মেহেদী হাসান মিরাজের বদলে ওয়ানডের নতুন নেতৃত্ব পাওয়া লিটনের সামনে আবুধাবিতে জিম্বাবুয়ের চ্যালেঞ্জ। আবুধাবির গরম আবহাওয়াতে উইকেট কেমন হবে, তাঁর ওপর নির্ভর করছে বাংলাদেশের একাদশ। তবে ম্যাচের আগে...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর