জেলেনস্কির শান্তির চিঠি ঘিরে আশা-সংশয়, বৈঠকে রাজি নন পুতিন

যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্টকে লেখা ভলোদিমির জেলেনস্কির চিঠির কার্যকারিতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে ইউক্রেনীয়রা। কেউ বলছেন, এই চিঠি অর্থহীন। আবার, ইতিবাচক ফলের আশা করছেন কেউ কেউ। যদিও এরই মধ্যে, জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন রুশ প্রেসিডেন্ট। 

আপডেট : ০৭ জুন ২০২৬, ১০:২৩ এএম

যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্টকে লেখা ভলোদিমির জেলেনস্কির চিঠির কার্যকারিতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে ইউক্রেনীয়রা। কেউ বলছেন, এই চিঠি অর্থহীন। আবার, ইতিবাচক ফলের আশা করছেন কেউ কেউ। যদিও এরই মধ্যে, জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন রুশ প্রেসিডেন্ট। 

বার্তা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার সরাসরি বৈঠকের প্রস্তাব জানিয়ে রুশ প্রেসিডেন্টকে খোলা চিঠি দেন ভলোদিমির জেলেনস্কি। চিঠিতে সংঘাত বন্ধে সরাসরি আলোচনার ওপর জোর দেন তিনি। 

জেলেনস্কির এই পদক্ষেপে সাড়ে ৪ বছরের যুদ্ধের অবসান ঘটাতে সহায়তা করবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছে ইউক্রেনীয়রা।

ইউক্রেনের এক নাগরিক বলেন, ‘রাশিয়া স্পষ্ট করে দিয়েছে, তারা পুরো ইউক্রেন চায়। আমাদের প্রেসিডেন্ট  একশটা চিঠি লিখলেও কোনও লাভ হবে না।’

ইউক্রেন ইস্যুতে রুশ প্রেসিডেন্টের কঠোর অবস্থানের পরও ইতিবাচক ফলের আশা প্রকাশ করছেন কেউ কেউ। যেকোনো উপায়ে যুদ্ধ বন্ধ চান তারা।

এক নারী বলেন, ‘আমাদের শান্তি প্রয়োজন। চিঠিতে বলা আছে, উভয় পক্ষকেই হামলা বন্ধ করতে হবে। আশা করি, ইতিবাচক ফল আসবে এবং যুদ্ধটা অবশেষে বন্ধ হবে।’

যুদ্ধ বন্ধে ইউক্রেনীয়দের প্রত্যাশার মধ্যেই, জেলেনস্কির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন রুশ প্রেসিডেন্ট। সরাসরি বৈঠকে বসার কোনো অর্থ নেই বলেও মন্তব্য করেন পুতিন। তাঁর দাবি, যুদ্ধবিরতি হলে সামরিক পুনর্গঠনের সুযোগ পাবে ইউক্রেন।

এদিকে, বৈঠকের আহ্বানে সাড়া না পেলেও কূটনৈতিকভাবে জেলেনস্কিকে জয়ী হিসেবে উল্লেখ করেছেন ইউক্রেনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। তার মতে, কেবল রাশিয়াকেই নয় বরং যুক্তরাষ্ট্রকেও কড়া বার্তা দিয়েছেন জেলেনস্কি। 

ইউক্রেনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বলেন, ‘জেলেনস্কি অনুভব করেছিলেন যে, পুতিনের দুর্বলতা প্রকাশ করার পাশাপাশি ইউক্রেন ইস্যুতে রাশিয়ার মনোভাব ঠিক কোন দিকে যাচ্ছে তা তুলে ধরার এটাই সঠিক মুহূর্ত। জেলেনস্কি এমন সময় এই চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন যখন সেন্ট পিটার্সবার্গের লক্ষ্যবস্তুতে সফল হামলা চালিয়েছে কিয়েভ। তিনি যুক্তরাষ্ট্রকেও একটি বার্তা পাঠিয়েছেন। অত্যন্ত সূক্ষ্মভাবে আলাস্কায় পুতিন ও ট্রাম্পের মধ্যকার কথিত চুক্তিকে উপহাস করেছেন জেলেনস্কি।’

যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্টের সদিচ্ছা নিয়েও সংশয় প্রকাশ করেন কুলেবা। তাঁর মতে, যুদ্ধ চালিয়ে যাওয়ার চেয়ে রুশ নেতা তার বিশেষ সামরিক অভিযানের লক্ষ্য অর্জনকে বেশি গুরুত্ব দিচ্ছেন। লক্ষ্য পূরণের আগে সংঘাত থেমে গেলে তা রাশিয়ার জন্য বড় হার হবে বলে মত কুলেবার। 

রাতভর ইউক্রেনের ৯০২টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়ার সামরিক বাহিনী। এর মধ্যে রাজধানী মস্কোর আশপাশে ধ্বংস করা হয়েছে ১৮০টি ড্রোন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে আজ বুধবার এ তথ্য জানানো হয়েছে।
বিশ্বব্যাপী সংঘাত অব্যাহত থাকার আশঙ্কা প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার মতে, বিশ্বব্যবস্থায় বড় পরিবর্তনের কারণে বিভিন্ন দেশ নিজেদের স্বার্থে আরও ঝুঁকি নিতে পারে। বৃহস্পতিবার...
ইউরোপের সঙ্গে রাশিয়া কোনো ধরনের সংঘাতের প্রস্তুতি নিচ্ছে না বলে সাফ জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কয়েকটি ন্যাটো সদস্য দেশ ইউরোপে সম্ভাব্য রুশ হামলার বিষয়ে সতর্ক করার পর শুক্রবার এমন...
বিশ্বের সবচেয়ে বড় বহুপাক্ষিক সংস্থা জাতিসংঘ এখন একাধিক সংকটের মুখোমুখি। যুদ্ধ, ভেটো রাজনীতি, অর্থ সংকট ও বড় শক্তিগুলোর বিভাজনে দুর্বল হচ্ছে সংস্থাটির কার্যকারিতা। এতে করে প্রশ্ন উঠছে সংস্থাটির...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর