সরকারের সঙ্গে মতবিরোধের জেরে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

আপডেট : ১২ জুন ২০২৬, ০৯:২৪ এএম

সামরিক ব্যয় ও প্রতিরক্ষা বাজেট নিয়ে সরকারের সঙ্গে মতবিরোধের জেরে পদত্যাগ করেছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হেলি। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে পাঠানো চিঠিতে তিনি প্রয়োজনীয় প্রতিরক্ষা বরাদ্দ না পাওয়ার অভিযোগ তুলেছেন। রয়টার্স জানিয়েছে এ খবর।

বৃহস্পতিবার পদত্যাগপত্র জমা দিয়ে জন হেলি বলেন, বর্তমান বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতে দেশকে সুরক্ষিত রাখতে যে পরিমাণ বিনিয়োগ প্রয়োজন, সরকার তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।

পদত্যাগপত্রে তিনি আরও বলেন, দেশের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত না হলে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব নয়।

হেলির মতে, পর্যাপ্ত অর্থায়ন ছাড়া প্রতিরক্ষা পরিকল্পনা বাস্তবায়ন করা হলে বাহিনীর প্রস্তুতি দুর্বল হবে, চলমান অভিযানে কর্মরত সদস্যদের ঝুঁকি বাড়বে এবং জাতীয় নিরাপত্তাও ক্ষতিগ্রস্ত হতে পারে।

এদিকে, হেলির পদত্যাগের পর ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ড্যান জারভিসকে নিয়োগ দিয়েছেন কিয়ার স্টারমার। এরআগে, লেবার পার্টির নেতৃত্বাধীন সরকারের স্বরাষ্ট্র ও মন্ত্রিপরিষদ বিভাগে নিরাপত্তা মন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন ড্যান।

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুতিদের ধারাবাহিক হামলায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে দেশটিতে। ফলে সৌদিতে ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ একাধিক দেশ।
ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ রূপ নিয়েছে সহিংসতায়। শুক্রবার দেশটির ৭ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়েছে। শ্রেণিকক্ষের দুরাবস্থা, শিক্ষক সংকট আর শিক্ষা খাতে অর্থ বরাদ্দ কমানোর প্রতিবাদে এ...
বিশ্ববাজারে জ্বালানির ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে আনতে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের মুখে জরুরি মজুত থেকে জ্বালানি তেল ছাড়ার বিষয়টি বিবেচনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ বিষয়ে ফ্রান্সের উত্থাপিত এক...
বিশ্বব্যাপী সংঘাত অব্যাহত থাকার আশঙ্কা প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার মতে, বিশ্বব্যবস্থায় বড় পরিবর্তনের কারণে বিভিন্ন দেশ নিজেদের স্বার্থে আরও ঝুঁকি নিতে পারে। বৃহস্পতিবার...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর