পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী, জানালেন নিজেই

আপডেট : ২২ জুন ২০২৬, ০৩:০২ পিএম

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার পদত্যাগ করছেন। আজ তিনি এই ঘোষণা দিয়েছেন বলে রয়টার্স জানিয়েছে। 

ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিটের সামনে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান স্টারমার। ঘোষণার সময় তাঁর চোখ ভরে ওঠে পানিতে; কণ্ঠ রুদ্ধ হয়ে আসে।

বক্তব্যের শেষে ব্রিটিশ প্রধানমন্ত্রী জানান, ব্রিটিশ রাজনীতির সবচেয়ে বড় পদটি ছাড়ার পর তিনি তার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে ব্যয় করবেন, আর তা হলো তার ‘অসাধারণ স্ত্রী’ ভিক্টোরিয়ার সেরা স্বামী এবং তার ‘সুন্দর সন্তানদের’ সেরা বাবা হওয়া।

পদত্যাগের প্রশ্নে তিনি বলেন, এই প্রশ্নের ব্যাপারে আমার সংসদীয় দলের উত্তর আমি শুনেছি এবং আমি সানন্দে সেই উত্তর গ্রহণ করছি। আমি যে দেশকে ভালোবাসি, তাকে সবার আগে রাখার জন্যই আমার প্রতিটি সিদ্ধান্ত ছিল। এ কারণেই আমি লেবার পার্টির নেতার পদ থেকে পদত্যাগ করব।

বেশ কয়েক মাস ধরেই স্টারমারের নেতৃত্বের ওপর চাপ বেড়েছে। এরমধ্যে সম্প্রতি তাঁর প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহাম পার্লামেন্টে একটি আসনে উপনির্বাচনে বড় ব্যবধানে জয়লাভ করলে সেই চাপ হঠাৎ আরও বেড়ে যায়। 

মধ্যপন্থী-বাম ঘরানার লেবার পার্টিকে ২০২৪ সালের নির্বাচনে ভূমিধস বিজয় এনে দেন স্টারমার। তবে নানা বিতর্ক ও নীতিগত অবস্থান বদলের কারণে তাঁর জনপ্রিয়তা কমতে থাকে।

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুতিদের ধারাবাহিক হামলায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে দেশটিতে। ফলে সৌদিতে ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ একাধিক দেশ।
ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ রূপ নিয়েছে সহিংসতায়। শুক্রবার দেশটির ৭ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়েছে। শ্রেণিকক্ষের দুরাবস্থা, শিক্ষক সংকট আর শিক্ষা খাতে অর্থ বরাদ্দ কমানোর প্রতিবাদে এ...
বিশ্ববাজারে জ্বালানির ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে আনতে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের মুখে জরুরি মজুত থেকে জ্বালানি তেল ছাড়ার বিষয়টি বিবেচনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ বিষয়ে ফ্রান্সের উত্থাপিত এক...
বিশ্বব্যাপী সংঘাত অব্যাহত থাকার আশঙ্কা প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার মতে, বিশ্বব্যবস্থায় বড় পরিবর্তনের কারণে বিভিন্ন দেশ নিজেদের স্বার্থে আরও ঝুঁকি নিতে পারে। বৃহস্পতিবার...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর