বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত অন্তত ১

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ১০:৪৮ এএম

জার্মানির বার্লিনে সমকামীদের বার্ষিক প্রাইড শোভাযাত্রায় গাড়ি তুলে দেওয়ার ঘটনায় একজন নিহত ও অন্তত ১৬ জন আহত হয়েছে। স্থানীয় সময় রাত ১০টার দিকে টিয়ারগার্টেন পার্ক এলাকায় এ ঘটনা ঘটে বলে আজ বিবিসি জানিয়েছে।

শোভাযাত্রাটি ক্রিস্টোফার স্ট্রিট ডে প্রাইড শোভাযাত্রা নামেও পরিচিত। পুলিশ জানিয়েছে, তারা সন্দেহভাজন হামলাকারীকে চিহ্নিত করতে পেরেছে এবং তার সন্ধানে পুরো শহরজুড়ে তল্লাশি চলছে। হামলায় ব্যবহৃত গাড়িটি একটি পার্কে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।

পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, একটি সাদা রঙের গাড়ির চালক একাধিক ব্যক্তিকে গাড়িচাপা দিয়েছে বলে বলা হচ্ছে... এতে বহু মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মেৎস এ ঘটনাকে ভয়াবহ একটি ঘটনা হিসেবে বর্ণনা করে পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন।

ঘটনায় জড়িত সন্দেহভাজন ব্যক্তি বা ব্যক্তিদের খুঁজে বের করতে পুলিশ হেলিকপ্টার এবং থার্মাল-ইমেজিং ক্যামেরা ব্যবহার করছে বলে পুলিশের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন।

পুলিশের মুখপাত্র ফ্লোরিয়ান নাথ বলছেন, হামলায় ব্যবহৃত গাড়িটি একটি মিনিভ্যান বা ছোট আকারের এসইউভির মতো ছিল। তিনি জানান, এখন তল্লাশি অভিযান পুরো বার্লিন শহরজুড়ে সম্প্রসারণ করা হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের পুলিশ জানিয়েছে, একজন সন্দেহভাজন হামলাকারীকে শনাক্ত করা হয়েছে। তবে এখনও তাকে গ্রেপ্তার করা হয়নি।

পুলিশের মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তি বার্লিনের ইসলামপন্থী (ইসলামিস্ট) চক্রের একজন সদস্য হিসেবে পুলিশের কাছে পরিচিত।

বার্লিন শহরের কেন্দ্রস্থলে হামলার ঘটনার পর বার্লিন প্রাইড শোভাযাত্রাটি বাতিল করা হয়েছে। ঘটনার পর এলাকাজুড়ে সাইরেনের শব্দ শোনা গেছে। পুলিশ ও জরুরি সেবা কর্মীরা বহু আহত ব্যক্তির চিকিৎসা ও উদ্ধারকাজে নিয়োজিত রয়েছেন।

স্থানীয় গণমাধ্যম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে, স্থানীয় সময় রাত ১০টার কিছু পরে একটি সাদা ভ্যান টিয়ারগার্টেনে জড়ো হওয়া মানুষের ভিড়ে দ্রুতগতিতে ঢুকে পড়ে।

এরপরই অনুষ্ঠানের আয়োজকরা সামাজিক যোগাযোগমাধ্যম এবং অনুষ্ঠানের বড় পর্দার মাধ্যমে উপস্থিত সবাইকে শান্ত ও সুশৃঙ্খলভাবে এলাকা ত্যাগ করার আহ্বান জানান।

আসন্ন আইনসভা নির্বাচনকে কেন্দ্রে করে অস্থির পাকিস্তান–নিয়ন্ত্রিত কাশ্মীর। নির্বাচনকে কেন্দ্রে করে পুরো অঞ্চলে নজিরবিহীন রাজনৈতিক অস্থিরতা ও রক্তক্ষয়ী সংঘাত ছড়িয়ে পড়েছে। নির্বাচনের ঠিক আগে,...
যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এদিকে যত দিন মার্কিন হামলা অব্যাহত থাকবে, তত দিন হরমুজ প্রণালি না খোলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এর আগে হরমুজে...
স্বাধীনতা ঘোষণা নিয়ে আলোচনায় থাকা পাকিস্তানের বেলুচিস্তানে একটি নিরাপত্তা বহরে অতর্কিত হামলায় অন্তত ৪৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, মাসতুং এলাকার কাছে...
হরমুজ প্রণালি নিয়ে অচলাবস্থার জেরে ইরানের দক্ষিণাঞ্চলে দ্বিতীয় দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে একজন নিহত ও দুজন আহত হয়েছে।
বান্দরবানের থানচিতে সাঙ্গু নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়ার দুই দিন পর মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ান (২৪) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ইরানে টানা দুই সপ্তাহ হামলা চালানোর পর দুইদিন ধরে হামলা বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। ইন্টারসেপ্টর মিসাইল শেষ হওয়ার শঙ্কা থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন বলে...
নেত্রকোণা সদরে নিজ ঘর থেকে মাহফুল মিয়া (৩৫) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, জমি বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
বিশ্বকাপ ব্যর্থতার পর পোকার টুর্নামেন্টে অংশগ্রহণ করে আরও বেশি সমালোচিত হতে থাকেন নেইমার। তবে মাঠে ফিরেই সমালোচনার জবাব দিয়েছেন ব্রাজিল তারকা। জোড়া গোল করে ক্লাব সান্তোসের হার ঠেকিয়েছেন তিনি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর