রাশিয়ার ক্ষেপণাস্ত্র পোল্যান্ডে, ন্যাটোর যুদ্ধবিমান মোতায়েন

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ০৯:৪৭ পিএম

পোল্যান্ডের আকাশসীমায় ঢুকে পড়েছে রাশিয়ার ছোড়া একটি ক্ষেপণাস্ত্র। দেশটির ভূখণ্ডে ক্ষেপণাস্ত্রটি বিধ্বস্ত হওয়ার পর তাৎক্ষণিকভাবে যুদ্ধবিমান মোতায়েন করেছে ন্যাটো। এছাড়াও আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করে পোল্যান্ড। খবর রয়টার্সের।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ন্যাটো মহাসচিব। রুশ আগ্রাসন তার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে উল্লেখ করে মার্ক রুটে বলেন ন্যাটো তার ভূখণ্ড রক্ষায় সব প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে। 

পোল্যান্ড ন্যাটো জোটের এমন কয়েকটি সদস্য দেশের মধ্যে অন্যতম, যেগুলো বারবার লক্ষ্যভ্রষ্ট ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সম্মুখীন হচ্ছে। এতে ইউক্রেন-রাশিয়ার সংঘাতে প্রতিবেশী ন্যাটো দেশগুলোকে জড়িয়ে ফেলার ঝুঁকি তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বৃহস্পতিবার ভোরে পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করা ক্ষেপণাস্ত্রটি ছিল ইউক্রেনে চালানো রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার অংশ। ঐ হামলায় শিশুসহ অন্তত আটজন বেসামরিক নাগরিক নিহত হয়। আহত হন অর্ধশতাধিক।

রাতভর ইউক্রেনের ৯০২টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়ার সামরিক বাহিনী। এর মধ্যে রাজধানী মস্কোর আশপাশে ধ্বংস করা হয়েছে ১৮০টি ড্রোন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে আজ বুধবার এ তথ্য জানানো হয়েছে।
বিশ্বব্যাপী সংঘাত অব্যাহত থাকার আশঙ্কা প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার মতে, বিশ্বব্যবস্থায় বড় পরিবর্তনের কারণে বিভিন্ন দেশ নিজেদের স্বার্থে আরও ঝুঁকি নিতে পারে। বৃহস্পতিবার...
বিশ্বের সবচেয়ে বড় বহুপাক্ষিক সংস্থা জাতিসংঘ এখন একাধিক সংকটের মুখোমুখি। যুদ্ধ, ভেটো রাজনীতি, অর্থ সংকট ও বড় শক্তিগুলোর বিভাজনে দুর্বল হচ্ছে সংস্থাটির কার্যকারিতা। এতে করে প্রশ্ন উঠছে সংস্থাটির...
জ্বালানি অবকাঠামোর ওপর হামলা বন্ধে রাশিয়ার সাথে দ্বিপাক্ষিক জ্বালানি যুদ্ধবিরতিতে আগ্রহ প্রকাশ করেছে ইউক্রেন। জাতিসংঘের চলমান সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন ও ব্রিটিশ নেতাদের সঙ্গে বৈঠক শেষে একথা...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর