ক্যানসার চিকিৎসায় এমআরএনএ টিকায় নতুন সম্ভাবনা দেখছে রাশিয়া

ক্যানসারের চিকিৎসায় নতুন সম্ভাবনার দাবি করেছে রাশিয়া। দেশটির গবেষকদের মতে, পরীক্ষামূলক এআরএনএ ভিত্তিক ক্যানসারের টিকা প্রথম রোগীর শরীরে ইতিবাচক প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছে। যদিও গবেষণাটি এখনো প্রাথমিক পর্যায়ে, তবু একে ক্যানসার চিকিৎসায় ভালো অগ্রগতি হিসেবে দেখছেন বিজ্ঞানীরা।

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ১০:৩২ এএম

ক্যানসারের চিকিৎসায় নতুন সম্ভাবনার দাবি করেছে রাশিয়া। দেশটির গবেষকদের মতে, পরীক্ষামূলক এআরএনএ ভিত্তিক ক্যানসারের টিকা প্রথম রোগীর শরীরে ইতিবাচক প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছে। যদিও গবেষণাটি এখনো প্রাথমিক পর্যায়ে, তবু একে ক্যানসার চিকিৎসায় ভালো অগ্রগতি হিসেবে দেখছেন বিজ্ঞানীরা।

ক্যানসারের চিকিৎসায় নতুন নতুন প্রযুক্তি নিয়ে অনেক দেশেই চলছে গবেষণা। রোগ প্রতিরোধ ব্যবস্থাকে কাজে লাগিয়ে ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ের এক প্রযুক্তি নিয়ে আশাবাদের কথা বলছে রাশিয়া।

রুশ গবেষকদের মতে পরীক্ষামূলক এমআরএনএ ভিত্তিক টিকা, প্রথম রোগীর শরীরে কার্যকর প্রতিরোধ গড়ে তুলেছে। গত এপ্রিলে প্রথমবারের মতো নিও-অনকো-ভ্যাক নামের টিকা প্রয়োগ করা হয় ৬০ বছরের এক মেলানোমা রোগীর শরীরে।

রাশিয়ার গামালেয়া রিসার্চ ইনস্টিটিউটের গবেষকদের দাবি, রোগী বর্তমানে স্থিতিশীল রয়েছেন এবং তার শরীরে এমন প্রতিরোধী উপাদান তৈরি হচ্ছে, যা টিউমার ও ক্যানসার কোষের বিরুদ্ধে লড়াইয়ে সক্ষম। 

গামালেয়া রিসার্চ ইনস্টিটিউটের গবেষক ও চিকিৎসক আন্দ্রেই কাপরিন বলেন, ‘ক্যানসারের চিকিৎসা এতটাই আক্রমণাত্মক হয় যে চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়াই এর উপকারিতাকে ছাড়িয়ে যায়। তবে আমাদের এ টিকা সর্বশেষ বৈজ্ঞানিক অগ্রগতির ভিত্তিতে তৈরি করা হয়েছে। আশা করি ক্যান্সার নির্মূলে এটি পুরোপুরি কাজ করবে।’

এই টিকা সবার জন্য এক নয়। রোগীর টিউমার ও সুস্থ টিস্যুর জিনগত বৈশিষ্ট্য বিশ্লেষণ কোরে আলাদাভাবে টিকা তৈরি করা হয়। বর্তমানে আরও ১০ জন রোগীর জন্য টিকা তৈরি করা হচ্ছে।

এর পাশাপাশি, কলোরেক্টাল ক্যানসারের জন্য তৈরি অনকো-পেপ্ট ওষুধেরও ইতিবাচক ফল পাওয়ার দাবি করেছে রাশিয়া। একই প্রযুক্তি ব্যবহার কোরে অগ্ন্যাশয়, কিডনি ও ফুসফুসের এক ধরনের ক্যানসারের চিকিৎসা নিয়েও গবেষণা চলছে।

যদিও গবেষণাটি এখনো প্রাথমিক পর্যায়ে, তবু একে ক্যানসার চিকিৎসায় সম্ভাবনাময় অগ্রগতি হিসেবে দেখছেন বিজ্ঞানীরা।

তথ্যসূত্র: সিএনএন।

রাতভর ইউক্রেনের ৯০২টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়ার সামরিক বাহিনী। এর মধ্যে রাজধানী মস্কোর আশপাশে ধ্বংস করা হয়েছে ১৮০টি ড্রোন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে আজ বুধবার এ তথ্য জানানো হয়েছে।
ভূরাজনৈতিক চাপ ও পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেই চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর করছে ইরান। অর্থনীতি, প্রযুক্তি ও নিরাপত্তায় বাড়ছে পারস্পরিক সহযোগিতা। এতে পশ্চিমা নির্ভরতার বাইরে নতুন অংশীদারত্ব...
বিশ্বব্যাপী সংঘাত অব্যাহত থাকার আশঙ্কা প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার মতে, বিশ্বব্যবস্থায় বড় পরিবর্তনের কারণে বিভিন্ন দেশ নিজেদের স্বার্থে আরও ঝুঁকি নিতে পারে। বৃহস্পতিবার...
ইউরোপের সঙ্গে রাশিয়া কোনো ধরনের সংঘাতের প্রস্তুতি নিচ্ছে না বলে সাফ জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কয়েকটি ন্যাটো সদস্য দেশ ইউরোপে সম্ভাব্য রুশ হামলার বিষয়ে সতর্ক করার পর শুক্রবার এমন...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর