যুক্তরাজ্যে জ্বালানির দাম বাড়ছেই, জনজীবনে খরচের চাপ

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০৪:৫২ পিএম

যুক্তরাজ্যের অর্থনীতিতে প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকলেও জনজীবনে স্বস্তি ফেরেনি। একদিকে জিডিপি বাড়ছে, অন্যদিকে জ্বালানি, খাবার ও দৈনন্দিন খরচের চাপ কমার বদলে নতুন করে সংকট তৈরি করছে। বিশেষ করে নিম্ন আয়ের পরিবারগুলোই সবচেয়ে বেশি চাপে রয়েছে। বিশ্লেষকরা বলছেন, সরকারি পরিসংখ্যানে অর্থনীতি ইতিবাচক দেখালেও তা মানুষের বাস্তব জীবনে স্বস্তি আনতে পারছে না।

যুক্তরাজ্যের অর্থনীতিতে একই সঙ্গে দেখা যাচ্ছে প্রবৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয়ের চাপ। এপ্রিল থেকে জুন মাসে দেশটির মোট দেশজ উৎপাদন বেড়েছে শূন্য দশমিক ৪ শতাংশ। যদিও আগের তিন মাসে এই প্রবৃদ্ধি ছিল শূন্য দশমিক ৬ শতাংশ। জুনে মাসভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে শূন্য দশমিক ৩ শতাংশ, যা অর্থনীতিবিদদের পূর্বাভাসের চেয়ে ভালো।

তবে অর্থনীতির এই প্রবৃদ্ধি সাধারণ মানুষের জীবনে কতটা স্বস্তি আনছে, সেটিই এখন বড় প্রশ্ন। জুনে যুক্তরাজ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ২ দশমিক ৮ শতাংশে। কিন্তু মূল্যস্ফীতি কমার অর্থ পণ্যের দাম কমে যাওয়া নয়; দাম এখনো বাড়ছে, শুধু বৃদ্ধির গতি কিছুটা কমেছে।

জ্বালানির দাম বেড়ে যাওয়ায় সংকট আরও তীব্র হয়েছে। ২৫ ফেব্রুয়ারি থেকে ১১ আগস্ট পর্যন্ত যুক্তরাজ্যে পেট্রোলের দাম বেড়েছে ২২ শতাংশ এবং ডিজেলের দাম ২৭ শতাংশ। জ্বালানির এই মূল্যবৃদ্ধির প্রভাব পরিবহন, খাদ্য উৎপাদন ও পণ্য সরবরাহের খরচেও পড়ছে। ফলে শেষ পর্যন্ত বাড়তি ব্যয়ের চাপ গিয়ে পড়ছে ভোক্তার ওপর।

সবচেয়ে বেশি চাপে রয়েছে নিম্ন আয়ের পরিবারগুলো। কারণ, তাদের আয়ের বড় অংশ বাসস্থান, জ্বালানি, খাবার ও পরিবহনে ব্যয় হয়। ফলে এসব খাতে দাম বাড়লে তা সামাল দেওয়ার মতো আর্থিক সক্ষমতা তাদের কম। জোসেফ রাউনট্রি ফাউন্ডেশনের হিসাবে, চলতি বছর ৭৪ লাখ নিম্ন আয়ের পরিবার প্রয়োজনীয় পণ্য ও সেবা কেনার সামর্থ্য হারিয়েছে।

অন্যদিকে, খাদ্য মূল্যস্ফীতির গতি কমলেও খাবারের দাম কমেনি। কিন্তু মজুরি বৃদ্ধির হার কমে যাওয়ায় আয় ও ব্যয়ের ব্যবধান আরও সংকুচিত হচ্ছে।

তাই বিশ্লেষকরা যুক্তরাজ্যের বর্তমান এই অর্থনৈতিক চিত্রকে বলছেন—প্রবৃদ্ধি আছে, কিন্তু স্বস্তি নেই। তাঁদের মতে, নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের সামনে মূল চ্যালেঞ্জ শুধু অর্থনীতির প্রবৃদ্ধি ধরে রাখা নয়, বরং সেই প্রবৃদ্ধিকে মানুষের ক্রয়ক্ষমতা ও জীবনযাত্রায় বাস্তব স্বস্তিতে রূপান্তর করা।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ধারণার চেয়েও বেশি বেড়েছে মুদ্রাস্ফীতি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত দেশটির মুদ্রাস্ফীতি বেড়ে ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এই হার ছিল ৩...
সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার অনুসামষ্টিক ভিত্তি নিয়ে গবেষণার জন্য ২০২৬ সালে অর্থনীতিতে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন শিক্ষাবিদ রবার্ট হল এবং মাইকেল উডফোর্ড। সোমবার রয়্যাল সুইডিশ...
মধ্যপ্রাচ্যে অস্থিরতার জেরে নভেম্বরের শেষ পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত ও ইটালির প্রতিষ্ঠানকে এলএনজি সরবরাহ করা যাবে না বলে জানিয়েছে কাতার এনার্জি।
যুক্তরাজ্যকে ভেঙে দিতে একটি সহযোগিতা চুক্তি করেছে স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ড। সোমবার ওয়েলসের রাজধানী কার্ডিফে এই চুক্তিতে সই করেন ৩ অঞ্চলের শীর্ষ নেতারা। এতে নিজেদের আত্মনিয়ন্ত্রণ ও...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর