সাবেক এমপির আত্মীয়ের বিছানার নিচে সাড়ে ৫৫ কোটি টাকা  

আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ০৯:৩৩ এএম

ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুর একটি ফ্ল্যাট থেকে ৪২ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৫৫ কোটি ৫৩ লাখ টাকা) উদ্ধার করল দেশটির আয়কর বিভাগ। গত বৃহস্পতিবার গভীর রাতে আরটি নগরের আত্মনন্দ কলোনির একটি বাড়ি থেকে রুপিগুলো উদ্ধার করা হয়।  

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, অভিযানে ফ্ল্যাট থেকে মোট ২১টি বাক্স উদ্ধার করা হয়।  যে ব্যক্তির বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছে, তিনি কংগ্রেসের সাবেক বিধায়ক (এমপি) এবং কাউন্সিলর অখণ্ড শ্রীনিবাস মূর্তির বোন অশ্বত্থাম্মা।  

তদন্তকারীরা জানান, ফ্ল্যাটের একটি ঘরে বিছানার নিচে রুপিগুলো রাখা ছিল। কোথা থেকে এই অর্থ এল, কী কাজে এই অর্থ ব্যবহারের উদ্দেশ্য ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। শুধু তাই-ই নয়, উদ্ধার হওয়া রুপিগুলো ওই ব্যক্তির নিজস্ব  কি না, যদি তা হয়েই থাকে, এই আয়ের উৎস কী, তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। তবে যে ফ্ল্যাট থেকে টাকা উদ্ধার হয়েছে সেখানে অশ্বত্থাম্মা থাকতেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তেলেঙ্গানা রাজ্যের অর্থমন্ত্রী হরিশ রাওয়ের অভিযোগ, তাদের দল ভারত রাষ্ট্র সমিতির বিরুদ্ধে নির্বাচনে জেতার জন্য অবৈধ অর্থগুলো পাঠাতে চেয়েছিল কংগ্রেস। 

আগামী ৩০ নভেম্বর তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। 

কলকাতার শিখা হোটেলে সাত বাংলাদেশিসহ নয় জনের নিহতের ঘটনায় ধস নেমেছে নিউ মার্কেট এলাকার ব্যবসায়। আগুন লাগার এক মাস পরেও পর্যাপ্ত গ্রাহক পাচ্ছে না স্থানীয় হোটেলগুলো।
ভারত ও চীনের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন ও সীমান্তে শান্তি বজায় রাখার ওপর জোর দিয়েছেন দুই দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। নয়াদিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলনের এক ফাঁকে মুখোমুখি বৈঠকে বসেন চীনা...
১৮তম ব্রিকস সম্মেলনে সর্বসম্মতিতে যুক্ত হয়েছে নয়াদিল্লি ঘোষণাপত্র। শনিবার সম্মেলনের প্রথম দিনে এটি যুক্ত হয়েছে বলে জানান ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন...
ব্রিকস সম্মেলন ঘিরে ভারতের দিল্লিতে জড়ো হয়েছে জোটের ১১ সদস্যের সরকার ও রাষ্ট্রপ্রধান। তবে এসব ছাপিয়ে আলোচনায় রয়েছে একাধিক সাইডলাইন বৈঠক। ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে মার্কিন...
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘৫ম নিউইয়র্ক আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও চেম্বার বিজনেস এক্সপো ২০২৬’। গত ১৭ সেপ্টেম্বর ম্যানহাটনের ‘বরো অব...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ সদর দপ্তরে সাইডলাইন বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয়...
দুই বছরের প্রেমের সম্পর্ক। এরই মধ্যে দুই পরিবারের মধ্যে বিয়ের বিষয়ে আলোচনাও হয়। কিন্তু হঠাৎ মেয়ের পরিবার অন্যত্র বিয়ে ঠিক করে। এমন খবর পেয়ে মানসিক হতাশায় গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে মহসিন আল...
বিসিএস (পুলিশ) ক্যাডারের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার (এসপি) ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৩১ কর্মকর্তাকে বিভিন্ন কর্মস্থলে বদলি ও পদায়ন করেছে সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর