নির্বাচনী বন্ডে বিজেপির আয় ৭ হাজার কোটি, তৃণমূল দ্বিতীয়!

আপডেট : ১৭ মার্চ ২০২৪, ১০:২৬ পিএম

ভারতে নির্বাচনী বন্ড ভাঙিয়ে সবচেয়ে বেশি আয় করেছে ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ২০১৮ সালে নির্বাচনী বন্ড চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় ৭ হাজার কোটি রুপি আয় করেছে দলটি। তারপরই রয়েছে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল। তৃতীয় স্থানে রয়েছে কংগ্রেস। আর চার নম্বরে রয়েছে কে চন্দ্রশেখর রাওয়ের দল ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, লোকসভা নির্বাচন সামনে রেখে রোববার বন্ড সংক্রান্ত নতুন তথ্য প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে দেখা যায়, নির্বাচনী বন্ড বিক্রি করে বিজেপি আয় করেছে ৬ হাজার ৯৮৬ কোটি রুপি। এরপর তালিকায় কংগ্রেস নয়, তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের শাসকদলের আয় হয়েছে ১ হাজার ৩৯৭ কোটি রুপি। 

তালিকা থেকে জানা যায়, ভারতের সবচেয়ে পুরোনো দল কংগ্রেসের আয় হয়েছে ১ হাজার ৩৩৪ কোটি রুপি। আর ভারত রাষ্ট্র সমিতির (বিআরএস) আয় ১ হাজার ৩২২ কোটি রুপি।      

ভারতীয় নির্বাচন কমিশন তাদের প্রতিবেদনে জানায়, সবচেয়ে বেশি নির্বাচনী বন্ড কিনেছে ফিউচার গেমিং ও হোটেল সার্ভিসেস। তারা তামিল নাড়ুর ক্ষমতাসীন ডিএমকেকে ৫০৯ কোটি রুপি দিয়ে বন্ড কেনে। এ ছাড়া ‘মেঘা ইঞ্জিনিয়ারিং’ কোম্পানি থেকে এমকে স্ট্যালিনের দল পেয়েছে ১০৫ কোটি টাকা। পাশাপাশি ‘সান টিভি’ এবং ‘ইন্ডিয়া সিমেন্ট’ থেকে ডিএমকে দলের প্রাপ্তি যথাক্রমে ১০০ কোটি এবং ১৪ কোটি টাকা।

ভারতীয় আরেক সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা বলছে, রোববার কমিশন বিবৃতি দিয়ে জানায়, সুপ্রিম কোর্টে রেজিস্ট্রি থেকে প্রাপ্ত তথ্যই ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। 

গত বৃহস্পতিবার কমিশন যে বন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ করেছিল, তা ছিল ২০১৯ সালের এপ্রিল থেকে ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারির মধ্যে কত বন্ড কেনা-ভাঙানো হয়েছে, তার তালিকা। সেই তথ্য এসবিআই তুলে দিয়েছিল কমিশনের হাতে। আর রোববার রাজনৈতিক দলগুলোর দেওয়া তথ্যই প্রকাশ্যে আনা হয়।

আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
আজ বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি বলেন, নরেন্দ্র মোদি একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তার জরুরি অবস্থা জারি করার মতো সাহস নেই।
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
অভিজিৎ জানান, যারা দিল্লিতে আসতে পারবেন না, তারা যেন নিজ নিজ শহরে সন্ধ্যায় একটি ‘তেরঙ্গা মার্চ’ (পতাকা মিছিল) বের করেন এবং সবাইকে জানিয়ে দেন যে আমাদের তেরঙ্গা আমাদের গৌরব এবং এটি ওড়ানো কোনো অপরাধ নয়।
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর