১৫ এপ্রিল পর্যন্ত কারাগারে থাকতে হবে কেজরিওয়ালকে

আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ০৬:১০ পিএম

ভারতের রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আবগারি দুর্নীতি মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত তাঁকে কারাগারে থাকতে হবে। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানা যায়। 

আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীকে গত ২১ মার্চ গ্রেপ্তার করে আর্থিক অপরাধ সংক্রান্ত ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)। কেজরিওয়ালের বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন ইডির কর্মকর্তারা। এর আগে অবশ্য ইডি তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ৯ বার তলব করলেও সাড়া দেননি তিনি।   

কেজরিওয়ালের বিরুদ্ধে অভিযোগ, ২০২১ সালে দক্ষিণ ভারতের একটি মদ প্রস্তুতকারী কোম্পানির সঙ্গে গোপন চুক্তি করেছিলেন কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি সরকারের উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া এবং দলটির কেন্দ্রীয় নেতা সঞ্জয় সিং। চুক্তির শর্ত অনুযায়ী, দিল্লিতে ওই কোম্পানির ব্যবসার সুবিধার জন্য সরকারি মদবিক্রয় নীতিতে পরিবর্তন আনবে দিল্লির রাজ্য সরকার এবং বিনিময়ে ১০০ কোটি রুপি ঘুষ দেবে ওই কোম্পানি।

ওই অভিযোগে গত বছর মনীষ সিসোদিয়া ও সঞ্জয় সিংকে গ্রেপ্তার করে ইডি। তাদের জিজ্ঞাসাবাদে কেজরিওয়ালের নামও উঠে আসে।

এদিকে আম আদমি পার্টির (এএপি) অভিযোগ, তাদের নেতাকে একটি ‘বানোয়াট’ মামলায় মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এমনকি কেজরিওয়াল তাঁর গ্রেপ্তারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দায়ী করছেন। তবে মোদি সরকার ও তাঁর দল বিজেপি রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

ভারতের রাজনীতিতে এক নাটকীয় ঘটনার জন্ম হলো দিল্লিতে। প্রশ্নফাঁসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে আটক হয়েছেন কংগ্রেসের দুই শীর্ষ নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র...
‘তেলাপোকা’ নামে পরিচিত একদল তরুণ-তরুণী... যাদের নিয়ে একসময় হাসাহাসি হয়েছিল, তারাই আজ হাজার হাজার মানুষের মিছিলে পরিণত হয়েছে। ব্যারিকেড, কাঁদানে গ্যাস, লাঠিচার্জ—কিছুই তাদের থামাতে পারেনি। প্রশ্ন...
পার্লামেন্ট অভিমুখে ককরোচ জনতা পার্টি-সিজেপির বিক্ষোভ ঘিরে উত্তাল ভারতের রাজধানী নয়াদিল্লি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। দফায় দফায় সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন।
দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে অভিযান শুরু করেছে পুলিশ। অভিযান শুরুর পর ককরোচ জনতা পার্টির নেতাকর্মীদের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে হতাহতদের বিষয়ে...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর