ফোর্বসের তালিকায় ভারতের ২০০ জন শতকোটিপতি

আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ০৩:৪৬ পিএম

সদ্য প্রকাশিত ফোর্বস ওয়ার্ল্ডস বিলিয়নিয়ারস লিস্ট ২০২৪ অনুসারে, গত বছরের তুলনায় এ বছর ভারতে ধনীদের সংখ্যা বেড়েছে। মার্কিন এই ম্যাগাজিনের তথ্যানুসারে, দেশটির এই বছর শতকোটিপতি বা বিলিয়নিয়ারের সংখ্যা ২০০। গত বছর এ সংখ্যা ছিল ১৬৯।

২০০ ভারতীয় ধনকুবেরের মিলিত সম্পদের পরিমাণ প্রায় ৯৫ হাজার ৪০০ কোটি ডলার, যা গত বছরের তুলনায় ৪১ শতাংশ বেশি। গত বছর ১৬৯ ভারতীয় ধনীর মিলিত সম্পদের পরিমাণ ছিল ৬৭ হাজার ৫০০ কোটি ডলার।

ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে আবারও শীর্ষে মুকেশ আম্বানি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১১ হাজার ৬০০ কোটি ডলার। তিনিই প্রথম ভারতীয় ও এশীয় নাগরিক, যাঁর নিট সম্পদমূল্য ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি ডলারের মাইলফলক অতিক্রম করেছে। এই মুহূর্তে বিশ্বের নবম ধনী ব্যক্তি মুকেশ। এক বছরে তাঁর সম্পদ বেড়েছে ৩৯ দশমিক ৭৬ শতাংশ।

দ্বিতীয় ভারতীয় ধনকুবের হিসেবে তালিকায় রয়েছেন গৌতম আদানি। তাঁর মোট সম্পদের পরিমাণ ৮ হাজার ৪০০ কোটি ডলার। বিশ্বে ধনীদের মধ্যে ১৭তম স্থানে রয়েছেন তিনি। এ বছর আদানির সম্পদমূল্য বেড়েছে ৩৬ দশমিক ৮ শতাংশ বা ৩ হাজার ৬৮০ বিলিয়ন ডলার।

এ বছরের শতকোটিপতি তালিকায় ভারতের ২৫ জন নতুন মুখ রয়েছেন। তাঁদের মধ্যে নরেশ ত্রেহান, রমেশ কুনহিকান্নন, রেণুকা জগতিয়ানির নাম উল্লেখযোগ্য।  

ভারতের ২০০ শতকোটিপতির মধ্যে দুই-তৃতীয়াংশেরই সম্পদমূল্য গত বছরের তুলনায় এবার বেড়েছে। এর মধ্যে বেশ কয়েকজন শতকোটিপতির সম্পদমূল্য দ্বিগুণ হয়েছে। 

সামরিক সংঘাতের সময় পাকিস্তানে বন্দি হওয়া ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) পাইলট অভিনন্দন বর্তমান অবসরে গেছেন। তিনি যোগ দিয়েছেন ভারতেরই একটি বেসরকারি বিমানসংস্থায়।  
সিন্ধু নদের পানি বণ্টন নিয়ে ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের বিরোধ এবার নতুন মোড় নিয়েছে। নেদারল্যান্ডসের হেগের স্থায়ী সালিশি আদালত সিন্ধু পানি চুক্তি বহাল রাখার পক্ষে রায় দেওয়ার পর তা সরাসরি...
ভারতের পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজার পত্রিকা কার্যালয়ে গেরুয়া রং লেপে দিয়েছে একদল বিক্ষোভকারী। মঙ্গলবার দুপুরে গেরুয়া পাগড়ি পরে 'জয় শ্রী রাম' স্লোগান তুলে কয়েকজন মানুষ এই কর্মকাণ্ড করে বলে...
ভারতের উত্তর প্রদেশে আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছে। গুরুতর আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রয়টার্স জানিয়েছে এ খবর।
বিদেশে অবস্থান করা বাস্তুচ্যুত নাগরিকদের মর্যাদার সঙ্গে দেশে ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছে মিয়ানমার সরকার। গতকাল বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারের এই প্রতিশ্রুতির কথা জানায়। তবে...
মাওলিদুর রাসুল (সা.) উপলক্ষে কুয়ালালামপুরে মিলাদ মাহফিল করেছে চট্টগ্রাম সমিতি মালয়েশিয়া। গত মঙ্গলবার সন্ধ্যায় কুয়ালালামপুরে বাংলাদেশি অধ্যুষিত এলাকা হাংতুয়ায় চকোলেট রেস্টুরেন্টের হলে অনুষ্ঠিত এই...
নিহত দেলোয়ার ব্যাটারিচালিত রিকশা চালাতেন। আজ ভোরে কামারগোপ এলাকায় পূর্বপরিচিত রনির সঙ্গে মাদক সেবন নিয়ে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রনি ইট দিয়ে দেলোয়ারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।...
বর্তমান সরকার জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে কিছু নির্দিষ্ট উৎসের উপর নির্ভর করতে চায় না। এক্ষেত্রে নতুন অর্থনৈতিক মডেলে ভিন্ন ভিন্ন উৎসের দিকে মনোযোগ দেওয়া হচ্ছে। পাশাপাশি নাগরিক সুবিধা বাড়াতে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর