ভারতের লোকসভা ভোটের আগে বিজেপি নেতাকে অপহরণ 

আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ০১:৩৬ পিএম

রাত পোহালেই ভারতের লোকসভা নির্বাচন। এর কয়েক ঘণ্টা আগে ভারতের অরুণাচল প্রদেশে দেশটির ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির-বিজেপি এক নেতাকে অপহরণ করল বিচ্ছিন্নতাবাদীরা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, বুধবার রাজ্যের লংডিং জেলা থেকে বিচ্ছিন্নতাবাদীরা বিজেপির একজন নেতাকে ধরে নিয়ে যায়। জেলাটি অরুণাচল ইস্ট লোকসভা আসনের অন্তর্গত।

অরুণাচল পুলিশের আইজিপি চুখু আপা বিজেপি নেতা অপহরণের বিষয়টি স্বীকার করে বলেন, পুলিশ এবং আধাসামরিক বাহিনী ওই ব্যক্তিকে উদ্ধারে নিজেদের কাজ করে যাচ্ছে। এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দিতে রাজি হননি তিনি।

এ ঘটনায় ক্ষুব্ধ প্রধান নির্বাচনী কর্মকর্তা (সিইও) পবন কুমার সাইন বুধবার বলেন, চোরাগুপ্তা হামলার মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ায় কোনো ধরনের হস্তক্ষেপের চেষ্টা সহ্য করা হবে না।  এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হবে।

অরুণাচল প্রদেশের পূর্বের তিন জেলা তিরাপ, চ্যাংল্যাং এবং লংডিং এ নাগা বিচ্ছিন্নতাবাদীরা সক্রিয়। তারা অপহরণ, চাঁদাবাজিসহ অন্যান্য অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকে

১৯ এপ্রিল ভারতে লোকসভা নির্বাচনে প্রথম দফা ভোটগ্রহণ শুরু হবে। অরুণাচল প্রদেশে লোকসভার দুইটি আসন রয়েছে। ওই দুই আসনে ভোট গ্রহণের পাশাপাশি একই দিন রাজ্যে ৬০ সদস্যের বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণও অনুষ্ঠিত হবে। অরুণাচল প্রদেশে ৬০ আসনের বিধানসভায় এরইমধ্যে ১০টি আসনে বিজেপি একমাত্র প্রার্থী দেওয়ায় তারা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছে। 

ভারতের রাজনীতিতে এক নাটকীয় ঘটনার জন্ম হলো দিল্লিতে। প্রশ্নফাঁসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে আটক হয়েছেন কংগ্রেসের দুই শীর্ষ নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র...
‘তেলাপোকা’ নামে পরিচিত একদল তরুণ-তরুণী... যাদের নিয়ে একসময় হাসাহাসি হয়েছিল, তারাই আজ হাজার হাজার মানুষের মিছিলে পরিণত হয়েছে। ব্যারিকেড, কাঁদানে গ্যাস, লাঠিচার্জ—কিছুই তাদের থামাতে পারেনি। প্রশ্ন...
পার্লামেন্ট অভিমুখে ককরোচ জনতা পার্টি-সিজেপির বিক্ষোভ ঘিরে উত্তাল ভারতের রাজধানী নয়াদিল্লি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। দফায় দফায় সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন।
দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে অভিযান শুরু করেছে পুলিশ। অভিযান শুরুর পর ককরোচ জনতা পার্টির নেতাকর্মীদের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে হতাহতদের বিষয়ে...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন সাবেক সেনাসদস্য জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন...
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর