ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর প্রধান পদচ্যুত

আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১০:৩৪ এএম

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের প্রধান নিতিন আগরওয়াল ও তাঁর সহকারী বিশেষ মহাপরিচালক (পশ্চিম) ওয়াই বি খুরানিয়াকে পদ থেকে সরিয়ে দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। তাঁদের দুজনকেই রাষ্ট্র ক্যাডারে ফেরত পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

ভারতের মন্ত্রীসভার নিয়োগ কমিটি জানিয়েছে এ দুজন কর্মকর্তাতে ‘এই মুহূর্ত থেকে মেয়াদ পূর্ণ করার আগেই’ পদচ্যুত করা হলো।

নিতিন আগরওয়াল ১৯৮৯ ব্যাচের কেরালা ক্যাডার অফিসার হিসেবে যোগ দিয়েছিলেন। অন্যদিকে ওয়াই বি খুরানিয়া উড়িশা ১৯৯০ ব্যাচের অফিসার হিসেবে যোগ দিয়েছিলেন।

গত বছরের জুনে বিএসএফের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন নিতিন আগরওয়াল। অন্যদিকে খুরানিয়া পাকিস্তান সীমান্তে মোতায়েনকৃত বিএসএফ সদস্যদের কমান্ডার হিসেবে দায়িত্বরত ছিলেন।

সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে প্রায়ই অনুপ্রবেশের ঘটনা ঘটছে। এ কারণে কেন্দ্র সরকার তাঁদের পদচ্যুত করার মতো কঠোর সিদ্ধান্ত নিয়েছে। নিতিন আগরওয়ালের বিরুদ্ধে প্রধান অভিযোগ, তিনি গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সমন্বয় দক্ষতা দেখাতে পারেননি।

বিএসএফে এখন ২ লাখ ৬৫ হাজার সদস্য রয়েছে। এই সদস্যরা পশ্চিমে পাকিস্তান সীমান্তে ও পূর্বে বাংলাদেশ সীমান্তে নিযুক্ত রয়েছে।

আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
আজ বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি বলেন, নরেন্দ্র মোদি একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তার জরুরি অবস্থা জারি করার মতো সাহস নেই।
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ার শহরে একটি স্কুলের ছাদ ধসে পড়েছে। এ ঘটনায় ২৯ জনের মরদেহ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পেশোয়ারের দির কলোনি এলাকায় এ ঘটনা ঘটনা বলে বিবিসির প্রতিবেদেন...
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর