ভারতে সবচেয়ে বেশি ডলার আয় করেছেন আদানি

আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ০৪:৩৭ পিএম

নরেন্দ্র মোদি তৃতীয়বার ক্ষমতায় আসার পর আবারও উত্থানের পথে ভারতের ধনকুবের গৌতম আদানি। বৃহস্পতিবার ভারতের শীর্ষ ১০০ ধনীর তালিকা প্রকাশ করেছে ফোর্বস। তাতে এ বছর সবচেয়ে বেশি ডলার আয় করাদের মধ্যে শীর্ষে আদানি গ্রপের চেয়ারম্যান এই গৌতম আদানি। 

ফোর্বস বলছে, গৌতম আদানির সম্পদের নেট পরিমাণ ১১ হাজার ৬০০ কোটি মার্কিন ডলার। ভাই বিনোদ আদানির সঙ্গে মিলে এবার তিনি যোগ করেছেন ৪ হাজার ৮০০ কোটি মার্কিন ডলার। গত বছরের পতনের পর এবার এর মধ্য দিয়ে ভালোই এগিয়ে গেলেন এই ধনকুবের। এবার সম্পদ বেড়েছে ৭১ শতাংশ। 

তবে, এখনো তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন আদানি। শীর্ষে রয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান ও এমডি মুকেশ আম্বানি। এই সময় তাঁর সম্পদ বেড়েছে ২ হাজার ৭৫০ কোটি ডলার। সব মিলিয়ে তাঁর নেট সম্পদের পরিমাণ ১১ হাজার ৯৫০ কোটি মার্কিন ডলার। 
  
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ডলার আয়ের দিক থেকে এ বছর আম্বানিতে আদানির পরের অবস্থানে রেখেছে ফোর্বস। এবারের দিওয়ালিতে বিনিয়োগকারীদের বিশেষ বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছে রিলায়েন্স। 

এই প্রথম ভারতের ১০০ ধনীর মোট সম্পদের পরিমাণ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে।

আগের বছর ধনীর তালিকায় থাকাদের মধ্যে ৮০ শতাংশেরই এ বছর  সম্পদ বেড়েছে। ২০১৯ সালে তাদের যে পরিমাণ সম্পদ ছিল, এখন তার চেয়ে দ্বিগুণ। এমনটাই বলছে ফোর্বস।

আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
আজ বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি বলেন, নরেন্দ্র মোদি একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তার জরুরি অবস্থা জারি করার মতো সাহস নেই।
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
অভিজিৎ জানান, যারা দিল্লিতে আসতে পারবেন না, তারা যেন নিজ নিজ শহরে সন্ধ্যায় একটি ‘তেরঙ্গা মার্চ’ (পতাকা মিছিল) বের করেন এবং সবাইকে জানিয়ে দেন যে আমাদের তেরঙ্গা আমাদের গৌরব এবং এটি ওড়ানো কোনো অপরাধ নয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর