ভারতের মণিপুর ফের উত্তপ্ত, কারফিউ জারি-ইন্টারনেট বন্ধ

আপডেট : ০৮ জুন ২০২৫, ০৯:১৭ এএম

ফের অশান্ত মণিপুর। সম্প্রতি রাজ্যটির মেইতেই সম্প্রদায়ের সংগঠন আরামবাই টেংগোলের পাঁচ স্বেচ্ছাসেবককে গ্রেপ্তার করা হয় বলে খবর ছড়িয়ে পড়ে। এরপরই গতকাল শনিবার রাতে ইম্ফলের বিভিন্ন অংশে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। এর জেরে পাঁচ দিনের জন্য পাঁচটি জেলায় ইন্টারনেট পরিষেবা স্থগিত করার নির্দেশ দিয়েছে মণিপুর সরকার। বিষ্ণুপুরের জারি করা হয়েছে কারফিউ।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, শনিবার রাত ১১টা ৪৫ মিনিট থেকে কার্যকর হয়েছে ইন্টারনেট পরিষেবার ওপর নিষেধাজ্ঞা। ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব, থৌবাল, বিষ্ণুপুর ও কাকচিং জেলায় ইন্টারনেটে স্থগিতাদেশ জারি থাকবে।

এর আগে শনিবার রাতে ইম্ফলের রাস্তায় বিক্ষোভ হয়। শহরের বিভিন্ন অংশে ব্যাপক তাণ্ডব চলে। বিক্ষোভকারীরা টেংগোলের সদস্যদের মুক্তির দাবিতে কোয়াকিথেল ও উরিপোকের রাস্তার মাঝখানে টায়ার ও পুরানো আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়। 

এই আবহে সরকারের প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, থৌবাল, কাকচিং ও বিষ্ণুপুর জেলায় বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আশঙ্কা করা হচ্ছে যে, কিছু সমাজবিরোধী জনসাধারণের আবেগকে উসকে দেওয়ার জন্য ছবি, ঘৃণামূলক বক্তব্য ও ঘৃণামূলক ভিডিও বার্তা ছড়িয়ে দিতে চাইছে। এর জন্য ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করা হতে পারে, যা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর গুরুতর প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই একতরফাভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধের এই নির্দেশ দেওয়া হচ্ছে। আদেশ অমান্যকারী কেউ দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এদিকে মণিপুরের জেলাগুলোতে বিক্ষোভ ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে এক কর্মকর্তা বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এসব এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।’ 

তবে কোন নেতাকে আটক করা হয়েছে বা তার বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। হিন্দুস্তান টাইমস বলছে, পশ্চিম ইম্ফলের কোয়াকিথেল পুলিশ ফাঁড়িতে উন্মত্ত জনতা হামলা চালালে দুই সাংবাদিক ও এক সাধারণ নাগরিক আহত হন। রাজ্যসভার সাংসদ লেইশেম্বা সানাজাওবাকেও ঘটনাস্থলে দেখা যায়, তিনি পরিস্থিতি নিয়ে ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন।

আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
আজ বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি বলেন, নরেন্দ্র মোদি একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তার জরুরি অবস্থা জারি করার মতো সাহস নেই।
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
অভিজিৎ জানান, যারা দিল্লিতে আসতে পারবেন না, তারা যেন নিজ নিজ শহরে সন্ধ্যায় একটি ‘তেরঙ্গা মার্চ’ (পতাকা মিছিল) বের করেন এবং সবাইকে জানিয়ে দেন যে আমাদের তেরঙ্গা আমাদের গৌরব এবং এটি ওড়ানো কোনো অপরাধ নয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর