ভারতে থাকা সব ড্রিমলাইনার উড়োজাহাজ নিরীক্ষার নির্দেশ

আপডেট : ১৪ জুন ২০২৫, ০৫:৫৫ পিএম

মার্কিন নির্মাতা বোয়িংয়ের তৈরি এয়ার ইন্ডিয়ার ৭৮৭ ড্রিমলাইনার দুর্ঘটনায় দুই শতাধিক প্রাণহানির পর একই মডেলের অন্য উড়োজাহাজগুলো নিরীক্ষার নির্দেশ দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। শনিবার দেশটির বেসামরিক বিমান চলাচল মন্ত্রী এ তথ্য নিশ্চিত করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

গত বৃহস্পতিবার লন্ডন যেতে উড়াল দেওয়ার কিছুক্ষণের মধ্যেই গুজরাটের আহমেদাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয় এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই–১৭১। বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের উড়োজাহাজটিতে মোট ২৪২ জন আরোহী ছিলেন। দুর্ঘটনায় একজন বাদে ফ্লাইটটির সব আরোহীর মৃত্যু হয়। 

গত শুক্রবার ভারতীয় কর্তৃপক্ষ, এয়ার ইন্ডিয়াকে তাদের বহরে থাকা সবগুলো বোয়িং ৭৮৭–৮ ও ৭৯৭–৯ মডেলের উড়োজাহাজে অতিরিক্ত রক্ষণাবেক্ষণের নির্দেশ দেয়, বিশেষ করে যেগুলোর জিইএনএক্স ইঞ্জিন ব্যবহার করছে। এরমধ্যে রয়েছে, বিশেষ ক্ষেত্রে টেনঅফ নিরীক্ষা, ইলেক্ট্রনিক ইঞ্জিন কন্ট্রোল টেস্ট এবং ইঞ্জিন ফুয়েল সম্পর্কিত নিরীক্ষা।

ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রী রাম মোহন নাইডু দিল্লিতে সাংবাদিকদের বলেন, ‘আমরা ৭৮৭ উড়োজাহাজগুলোকে বিশেষ নজরদারিতে রাখার নির্দেশ দিয়েছি। ভারতের বহরে এখন এই মডেলের সংখ্যা ৩৪। এরমধ্যে ৮টি এরই মধ্যে নিরীক্ষা করা হয়েছে, অন্যগুলোর ক্ষেত্রেও একই ব্যবস্থা নেওয়া হবে।’ 

অবশ্য এই প্রক্রিয়ায় সরকারি কোনো কর্মকর্তা অংশ নেবে কিনা তা তিনি নিশ্চিত করেন নি। 

এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনারের এই দুর্ঘটনা এই মডেলের উড়োজাহাজের মধ্যে প্রথম। এই দুর্ঘটনাটিকে গত ১ দশকে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা বলা হচ্ছে।  

উড়োজাহাজ চলাচল বিশ্লেষণ করা প্রতিষ্ঠান ফ্লাইটর‍্যাডার২৪ বলছে, এয়ার ইন্ডিয়ার বহরে ৩৩টি বোয়িং ৭৮৭ উড়োজাহাজ আছে। অন্যদিকে ইন্ডিগোর কাছে আছে একটি।

এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া বলছে, প্রতিষ্ঠানটি কর্তৃপক্ষের নির্দেশে উড়োজাহাজগুলোতে বিশেষ নিরীক্ষা পরিচালনা করছে। এতে উড়োজাহাজগুলো ওড়ার জন্য প্রস্তুত করতে অতিরিক্ত সময় লাগছে যার ফলে দূরপাল্লার যাত্রায় বিলম্বের শঙ্কা তৈরি হচ্ছে।   

ভারতে এখনও ড্রিমলাইনার উড়োজাহাজগুলোকে গ্রাউন্ডেড করা হয়নি। রয়টার্স বলছে, গত শুক্রবার ভারতীয় একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন সরকার এ বিষয়টিকেও বিবেচনায় রেখেছে। 

ভারতের বিমানমন্ত্রী রাম মোহন নাইডু জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সম্ভাব্য সব তত্ত্বই বিবেচনায় আনা হবে।  

২০২২ সালে ভারত সরকারের কাছ থেকে দীর্ঘদিন ধরে ধুঁকতে থাকা এয়ার ইন্ডিয়া অধিগ্রহণ করে ভারতীয় প্রতিষ্ঠান টাটা গ্রুপ। শিল্পগ্রুপটির চেয়ারম্যান গত শুক্রবার গণমাধ্যমকে জানান, প্রকৃতপক্ষে কি হয়েছে তা তারা বোঝার চেষ্টা করছেন। 

নাইডু জানান, সরকার এই দুর্ঘটনার তদন্ত করছে এবং তিন মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। তিনি বলেন, ‘আমাদের চলার পথে যে প্রয়োজনীয় বিষয়গুলো আসবে, নিরাপত্তার স্বার্থে সবগুলোর মানোন্নয়ন করা হবে।

বেলুচিস্তান দীর্ঘদিন ধরেই দক্ষিণ এশিয়ার অন্যতম অস্থির অঞ্চল। স্বাধীনতার দাবি, রাজনৈতিক বঞ্চনা, প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক ভূরাজনীতির টানাপোড়েন এই সংকটকে বারবার নতুন করে সামনে...
ভারতের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ‘কুদনকুলাম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র’ সংক্রান্ত প্রচুর নথিপত্র ডার্ক ওয়েবে ফাঁস করে দিয়েছে কুখ্যাত র‍্যানসমওয়্যার গ্রুপ ‘ওয়ার্ল্ড লিকস’। ফাঁস হওয়া এসব...
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল মঙ্গলবার সাংবাদিকদের জানিয়েছেন, এ বিষয়ে ভারতের...
গত জুন মাসের শেষ দিকে ৮ দিনের তীব্র তাপপ্রবাহে ইউরোপে ১০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আজ রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইউরোপভিত্তিক গবেষণা সংস্থা ইউরোমোমো।
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর