ভারতে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা সেজে ৭ কোটি রুপি লুট

ভারতের কর্ণাটকে প্রকাশ্য দিবালোকেই কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা সেজে ৭ কোটি রুপি লুট করেছে সশস্ত্র ডাকাতরা। বেঙ্গালুরুর ব্যস্ত রাস্তায় অর্থ–বহনকারী ভ্যান থামিয়ে অভিনব কৌশলে টাকা লুট করে পালিয়ে যায় তারা। পুলিশ বলছে, ডাকাতরা ভুয়া সরকারি পরিচয় ও নম্বর প্লেট ব্যবহার করেছিল।

আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ১১:১৫ এএম

ভারতের দক্ষিণের রাজ্য কর্ণাটকে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা সেজে সশস্ত্র ব্যক্তিরা ৭ কোটি রুপি (৮ লাখ ডলার) বহনকারী একটি গাড়ি থামিয়ে অর্থ লুট করেছে। গত বুধবার প্রকাশ্য দিবালোকেই কর্ণাটকের বেঙ্গালুরুতে এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। জড়িতদের ধরতে ব্যাপক অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বেঙ্গালুরুর পুলিশ কমিশনার সীমান্ত কুমার সিং সংবাদমাধ্যম বিবিসিকে জানান, নগরীর ব্যস্ত রাস্তায় একটি এসইউভি গাড়িতে করে আসা ছয় ব্যক্তি ওই অর্থ–বহনকারী ভ্যানটি থামাতে বলেন। ভ্যানটি একটি ব্যাংকের এক শাখা থেকে অন্য শাখায় নগদ টাকা নিয়ে যাচ্ছিল। ভ্যানে ছিলেন চালক, একজন তত্ত্বাবধায়ক এবং দুজন সশস্ত্র নিরাপত্তারক্ষী। ডাকাতরা ভ্যানের আরোহীদের কাছে নিজেদের ভারতীয় রিজার্ভ ব্যাংকের কর্মকর্তা বলে পরিচয় দেন। এত বিপুল পরিমাণ অর্থ পরিবহনের জন্য সঠিক কাগজপত্র আছে কি–না, তা যাচাই করতে হবে বলে জানান।

এরপর ডাকাতরা নগদ অর্থ তত্ত্বাবধায়ক ও দুই রক্ষীকে তাদের অস্ত্র ভ্যানে রেখে এসইউভিতে ওঠার নির্দেশ দেয়। চালককে বলা হয় নগদ অর্থসহ ভ্যানটি সামনে এগিয়ে নিতে। এসইউভিটি কয়েক কিলোমিটার ধরে ভ্যানটির পেছনে আসে। একপর্যায়ে ডাকাতরা চালককে ভ্যান থেকে নামিয়ে দেয়। আর এসইউভি থেকে নামানো হয় ওই তত্ত্বাবধায়ক এবং দুই রক্ষীকে। এরপর অস্ত্রের মুখে ভ্যান থেকে টাকা নিজেদের গাড়িতে তুলে নেয় ডাকাতরা। 

আশপাশে সিসিটিভি না থাকায় ঘটনাস্থলের কোনো ভিডিও পাওয়া যায়নি। ডাকাতরা এ অভিযানে একাধিক গাড়ি ব্যবহার করেছে কি–না, সেটি খতিয়ে দেখছে পুলিশ। অর্থ–বহনকারী প্রতিষ্ঠান থানায় মামলা করেছে।

এক পুলিশ কর্মকর্তা বিবিসিকে বলেন, ‘ডাকাতরা যে এসইউভিটি ব্যবহার করেছে, তাতে ছিল ভুয়া নম্বর প্লেট ও গভর্নমেন্ট অব ইন্ডিয়া লেখা স্টিকার। কোম্পানির কোনো কর্মীও ঘটনাটির সঙ্গে জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে।’

কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানিয়েছেন, পুলিশ ডাকাতদের ব্যবহৃত এসইউভিটি উদ্ধার করেছে। তবে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জি. পরমেশ্বর বলেছেন, সন্দেহভাজনরা কোন গাড়িতে করে শেষ পর্যন্ত পালিয়েছে, তা এখনো পরিষ্কার নয়। ডাকাতরা গাড়ি বদল করে টাকা সরিয়েছে বলে ধারণা করা হচ্ছে। সাম্প্রতিক আরও কয়েকটি বড় ব্যাংক ডাকাতির তদন্ত যেমন সফল হয়েছে, এটিও হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে গত মে মাসে বিজয়পুরা জেলার একটি ব্যাংক থেকে ডুপ্লিকেট চাবি ব্যবহার করে ৫৯ কেজি সোনা চুরি হয়েছিল। যার মূল্য প্রায় ৫৩ কোটি রুপি। পরে পুলিশ ৩৯ কেজি সোনা ও কিছু নগদ টাকা উদ্ধার করে এবং সাবেক দুই ব্যাংককর্মীসহ ১৫ জনকে গ্রেপ্তার করে।

কলকাতার শিখা হোটেলে সাত বাংলাদেশিসহ নয় জনের নিহতের ঘটনায় ধস নেমেছে নিউ মার্কেট এলাকার ব্যবসায়। আগুন লাগার এক মাস পরেও পর্যাপ্ত গ্রাহক পাচ্ছে না স্থানীয় হোটেলগুলো।
৩ বছর পর আবারও সুদের হার বাড়াল মার্কিন কেন্দ্রীয় ব্যাংক৩ বছর পর আবারও সুদের হার বাড়াল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক। বুধবার সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৩ দশমিক সাত পাঁচ থেকে ৪ শতাংশের মধ্যে...
ভারত ও চীনের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন ও সীমান্তে শান্তি বজায় রাখার ওপর জোর দিয়েছেন দুই দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। নয়াদিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলনের এক ফাঁকে মুখোমুখি বৈঠকে বসেন চীনা...
১৮তম ব্রিকস সম্মেলনে সর্বসম্মতিতে যুক্ত হয়েছে নয়াদিল্লি ঘোষণাপত্র। শনিবার সম্মেলনের প্রথম দিনে এটি যুক্ত হয়েছে বলে জানান ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন...
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘৫ম নিউইয়র্ক আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও চেম্বার বিজনেস এক্সপো ২০২৬’। গত ১৭ সেপ্টেম্বর ম্যানহাটনের ‘বরো অব...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ সদর দপ্তরে সাইডলাইন বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয়...
দুই বছরের প্রেমের সম্পর্ক। এরই মধ্যে দুই পরিবারের মধ্যে বিয়ের বিষয়ে আলোচনাও হয়। কিন্তু হঠাৎ মেয়ের পরিবার অন্যত্র বিয়ে ঠিক করে। এমন খবর পেয়ে মানসিক হতাশায় গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে মহসিন আল...
বিসিএস (পুলিশ) ক্যাডারের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার (এসপি) ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৩১ কর্মকর্তাকে বিভিন্ন কর্মস্থলে বদলি ও পদায়ন করেছে সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর