সিন্ধু একদিন ভারতের হতে পারে: রাজনাথ সিং

পাকিস্তানের সিন্ধু অঞ্চল ভবিষ্যতে ভারতের মানচিত্রে যুক্ত হতে পারে বলে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাঁর এ মন্তব্যকে ‘অসত্য, উসকানিমূলক ও বিপজ্জনক’ বলে নিন্দা জানিয়েছে পাকিস্তান।

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ০৩:১১ পিএম

পাকিস্তানের সিন্ধু অঞ্চল আবারও ভারতের মানচিত্রে যুক্ত হতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। অঞ্চলটি এখন ভারতের অন্তর্ভুক্ত না হলেও সীমান্ত যেকোনো সময় পরিবর্তন হতে পারে বলে জানান তিনি। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, গতকাল রোববার এক অনুষ্ঠানে রাজনাথ এ মন্তব্য করেন।

রাজনাথ সিং বলেন, ‘বর্তমানে সিন্ধু ভূখণ্ড ভারতের না হলেও সাংস্কৃতিকভাবে সবসময় ভারতেরই অংশ থাকবে। আমাদের সিন্ধি জনগণ যেখানেই থাকুন না কেন, তারা আমাদেরই মানুষ, আমাদেরই অংশ। ভারতের উন্নয়নে তাদের ভূমিকা আছে এবং আশা করি ভবিষ্যতেও থাকবে।’ 

সিন্ধু নদের তীরের সিন্ধ প্রদেশ ১৯৪৭ সালের দেশভাগের সময় পাকিস্তানের অংশ হয়ে যায়। সেসময় সেখানে বসবাসরত সিন্ধি জনগোষ্ঠীর অনেকেই ভারতে চলে আসেন। সে ঘটনার দিকে ইঙ্গিত করে রাজনাথ বলেন, ‘সিন্ধি হিন্দুরা বিশেষ করে লাল কৃষ্ণ আদভানির মতো নেতাদের প্রজন্ম ভারত থেকে সিন্ধুর বিচ্ছিন্ন হওয়া কখনোই মেনে নিতে পারেননি।’

ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর এ মন্তব্যকে ‘অসত্য, উসকানিমূলক ও বিপজ্জনক’ আখ্যা দিয়েছে পাকিস্তান। দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা বাড়িয়ে দিতে পারে এমন মন্তব্য পরিহার করতে ভারতীয় মন্ত্রীদের প্রতি আহ্বানও জানিয়েছে দেশটি। 

আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
আজ বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি বলেন, নরেন্দ্র মোদি একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তার জরুরি অবস্থা জারি করার মতো সাহস নেই।
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ার শহরে একটি স্কুলের ছাদ ধসে পড়েছে। এ ঘটনায় ২৯ জনের মরদেহ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পেশোয়ারের দির কলোনি এলাকায় এ ঘটনা ঘটনা বলে বিবিসির প্রতিবেদেন...
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর