ঘূর্ণিঝড় ডিটওয়াহর জেরে ভারতের তিন রাজ্যে রেড অ্যালার্ট 

ঘূর্ণিঝড় ডিটওয়াহর প্রভাবে ভারতের তামিলনাডু, অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরিতে জারি হয়েছে রেড অ্যালার্ট; বৃষ্টি, দমকা হাওয়া ও বিপর্যয়ে প্রাণহানি–ক্ষয়ক্ষতি বাড়ছে।

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ১০:৫৯ এএম

ভারতের উপকূলের দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় ডিটওয়াহ। এর জেরে তামিলনাডু, অন্ধ্রপ্রদেশ ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।  

তামিলনাড়ুতে এরই মধ্যে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে এসব অঞ্চলে বৃষ্টি ও দমকা হাওয়া বেড়ে যাওয়ায় বাতিল করা হয়েছে বহু ফ্লাইট। ঝড়ের প্রভাবে রোববার তামিলনাড়ুর বিভিন্ন জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।

ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, ঘূর্ণিঝড়টি রোববার উত্তর তামিলনাডু, পুদুচেরি ও সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলের কাছে দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগর অতিক্রম করবে। সবশেষ তথ্য অনুসারে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত, ঝড়ো হাওয়া এবং বজ্রপাতের শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া বিভাগের কর্মকর্তারা। 

এর আগে শুক্রবার শ্রীলঙ্কা উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ডিটওয়াহ। বন্যা ও ভূমিধসে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৩ জনে। ঝড়ের তাণ্ডবে হতাহতের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে ২০ হাজারের বেশি ঘরবাড়ি। 

 

হিমবাহধসে নেপালে সৃষ্ট ভয়াবহ ঢলের ৯ দিন পর একটি সুড়ঙ্গ থেকে দুই ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার ত্রিশূলী ৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে ওই দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়। তাদের একজন...
বাংলাদেশের সঙ্গে গঙ্গা চুক্তি নবায়নের আগে বিহার সরকারের উদ্বেগকে আমলে নেবে ভারতের কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকারকে লেখা চিঠিতে এ কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধস দেশটির জরুরি উদ্ধার অভিযান ব্যবস্থায় ব্যাপক ঘাটতি তুলে ধরেছে। ডিজিটাল মানচিত্র এবং অনলাইন ড্যাশবোর্ডের মাধ্যমে আধুনিক ও স্মার্ট দেখানোর চেষ্টা করেছে সরকার। তবে সাধারণ...
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা-ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২৭ জনে। এখনও নিখোঁজ ৪ হাজার ৮শর বেশি। বুধবার নেপাল পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে কাঠমান্ডু পোস্ট।
চলতি মাসের শেষদিকে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ইতোমধ্যে রাঙামাটি, বান্দরবান ছাড়া দেশের সব জেলায় হামের...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
১১ দলীয় ঐক্য জোটের লংমার্চ সরকার পতনের জন্য নয়, এটি জনগণের আন্দোলন বলে জানালেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ...
বিরোধীদলকে লংমার্চের আগে সংসদে গ্যাস ও বিদ্যুৎ সংকটে সরকার কী করতে পারে তার একটা পরিকল্পনা দেওয়ার আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর