ফেলে যাওয়া নবজাতককে সারা রাত পাহারা দিল একদল কুকুর!

পশ্চিমবঙ্গের নবদ্বীপে রেলওয়ে কলোনিতে ফেলে যাওয়া এক নবজাতককে সারা রাত পাহারা দেয় পথকুকুরেরা। রক্তমাখা অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৬:০৯ পিএম

ফেলে যাওয়া এক নবজাতককে রাতভর পাহারা দিয়ে রক্ষা করেছে কয়েকটি পথকুকুর। হৃদয়স্পর্শী এ ঘটনা ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার নবদ্বীপে  ঘটেছে। গেল ১ ডিসেম্বর ভোরের দিকে রেলওয়ে কর্মীদের একটি কলোনিতে এমন দৃশ্য দেখতে পান সেখানকার বাসিন্দারা।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়, সোমবার ভোরে কলোনির বাথরুমের সামনে রক্তমাখা অবস্থায় সদ্যোজাত শিশুটিকে পড়ে থাকতে দেখা যায়। সে সময় আশেপাশে কোনো মানুষ দেখা যায়নি। তবে একদল পথকুকুর শিশুটিকে ঘিরে ছিল। কলোনির মানুষেরা জানান, কোনো ডাকাডাকি করছিল না কুকুরেরা, শুধু সতর্ক পাহারা দিচ্ছিল।

নবজাতককে প্রথম দেখতে পান কলোনির এক নারী। তিনি বলেন, ‘ঘুম ভেঙে এমন দৃশ্য দেখব ভাবিনি। কুকুরগুলো আক্রমণাত্মক ছিল না, বরং তারা খুবই সতর্ক অবস্থায় গোল হয়ে দাঁড়িয়ে ছিল। যেন তারা বুঝতে পারছিল শিশুটি বাঁচার জন্য লড়াই করছে।’

কলোনির এক বাসিন্দা বলেন, ‘ভোরের দিকে হঠাৎ হালকা কান্নার শব্দ শুনে ভেবেছিলাম কারও ঘরের অসুস্থ শিশু। ভাবতেই পারিনি বাইরে এক নবজাতক পড়ে আছে, আর কুকুরগুলো তাকে পাহারা দিচ্ছে।’

ঘটনা প্রথম দেখতে পাওয়া সেই নারী জানান, আলো ফুটতেই আস্তে আস্তে ডেকে এগিয়ে গেলে কুকুরগুলো সরে গিয়ে পথ করে দেয়। তিনি নিজের ওড়না দিয়ে শিশুটিকে জড়িয়ে নেন এবং প্রতিবেশীদের সাহায্যে তাকে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে শিশুটিকে কৃষ্ণনগর সদর হাসপাতালে পাঠানো হয়।

কৃষ্ণনগরের চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। মাথায় রক্ত থাকলেও তা জন্মের সময়ের, যা প্রমাণ করে জন্মের কিছুক্ষণ পরই তাকে ফেলে দেওয়া হয়েছিল।

এদিকে নবদ্বীপ পুলিশ বলছে, স্থানীয় কেউ রাতের অন্ধকারেই শিশুটিকে রেখে গেছেন। পুলিশ ও চাইল্ড হেল্পলাইন শিশুটির দীর্ঘমেয়াদি সুরক্ষার জন্য প্রক্রিয়া শুরু করেছে। 

অন্যদিকে একই ধরনের ঘটনা আগেও ঘটেছে বলে জানা গেছে। কয়েক বছর আগে কলকাতায় চারটি কুকুর একটি নবজাতককে ঘিরে কাক তাড়িয়ে দীর্ঘক্ষণ পাহারা দিয়েছিল। 

আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
আজ বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি বলেন, নরেন্দ্র মোদি একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তার জরুরি অবস্থা জারি করার মতো সাহস নেই।
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
অভিজিৎ জানান, যারা দিল্লিতে আসতে পারবেন না, তারা যেন নিজ নিজ শহরে সন্ধ্যায় একটি ‘তেরঙ্গা মার্চ’ (পতাকা মিছিল) বের করেন এবং সবাইকে জানিয়ে দেন যে আমাদের তেরঙ্গা আমাদের গৌরব এবং এটি ওড়ানো কোনো অপরাধ নয়।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর