বাংলাদেশের পরিস্থিতি একাত্তরের চেয়েও বড় চ্যালেঞ্জ: ভারতীয় সংসদীয় কমিটি

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৭:১৭ পিএম

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ভারতের জন্য একাত্তরের চেয়েও বড় কৌশলগত চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছে ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি। কংগ্রেস নেতা শশী থারুরের নেতৃত্বাধীন এই কমিটি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এমন মন্তব্য করে।

কমিটির আশঙ্কা, কৌশল ব্যর্থ হলে প্রাসঙ্গিকতা হারিয়ে ঢাকায় দিল্লির প্রভাব কমে যেতে পারে। এ বিষয়ে ভারত সরকারকে একাধিক সুপারিশও করেছে এই সংসদীয় কমিটি।

এ ছাড়া বাংলাদেশের সঙ্গে পাকিস্তান ও চীনের বর্তমান সম্পর্ক নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারতের সংসদীয় স্থায়ী কমিটি। প্রতিবেদনে ভারতে শেখ হাসিনার অবস্থান নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়েছে।

সংসদীয় কমিটির দাবি, শেখ হাসিনাকে মানবিক কারণে আশ্রয় দেওয়া হয়েছে, তবে তাঁকে কোনো রাজনৈতিক কার্যক্রম চালানোর সুযোগ দেওয়া হচ্ছে না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী, শেখ হাসিনা নিজস্ব ডিজিটাল ডিভাইস ব্যবহার করে বক্তব্য দিচ্ছেন।

বেলুচিস্তান দীর্ঘদিন ধরেই দক্ষিণ এশিয়ার অন্যতম অস্থির অঞ্চল। স্বাধীনতার দাবি, রাজনৈতিক বঞ্চনা, প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক ভূরাজনীতির টানাপোড়েন এই সংকটকে বারবার নতুন করে সামনে...
ভারতের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ‘কুদনকুলাম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র’ সংক্রান্ত প্রচুর নথিপত্র ডার্ক ওয়েবে ফাঁস করে দিয়েছে কুখ্যাত র‍্যানসমওয়্যার গ্রুপ ‘ওয়ার্ল্ড লিকস’। ফাঁস হওয়া এসব...
বালুচিস্তান পাকিস্তান থেকে স্বাধীনতা ঘোষণা করেছে—এমন একটি দাবি সংবলিত বিবৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ‘রিপাবলিক অব বালুচিস্তান’ (বালুচিস্তান প্রজাতন্ত্র) নামে ভাইরাল ওই...
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল মঙ্গলবার সাংবাদিকদের জানিয়েছেন, এ বিষয়ে ভারতের...
বহুল প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপের ফাইনাল আজ রাত ১টায়। শিরোপা লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। বিশ্ব মঞ্চে এর আগে দুই দল একবারই লড়েছিল। ৬০ বছর পর বিশ্বকাপে...
জুলাই গণঅভ্যুত্থানের সময় হাসিনা সরকারের অন্যতম সমালোচিত সিদ্ধান্ত ছিল ইন্টারনেট শাটডাউন এবং তা নিয়ে মিথ্যাচার। ২০২৪ সালের ১৮ জুলাই প্রথমবারের মত সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়। পরদিন ১৯...
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় জর্ডানে যুক্তরাষ্ট্রের দুই সেনাসদস্য নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন একজন সেনাসদস্য। শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের বরাতে রয়টার্স এ তথ্য জানায়।
 গোল উৎসব হয়েছে ফিফা বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। বুকায়ো সাকার হ্যাটট্রিকে, ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড। প্রথমার্ধে ১ গোলও দিতে না পারা ফরাসিরা, দ্বিতীয়ার্ধে এমবাপের জোড়া...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর