কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রীকে গুলির চেষ্টা, অল্পের জন্য রক্ষা

আপডেট : ১২ মার্চ ২০২৬, ০১:৩৯ পিএম

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহর ওপর সশস্ত্র হামলার চেষ্টা হয়েছে। তাঁর ছেলে ও রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় অল্পের জন্য বেঁচে গেছেন জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স দলের সভাপতি ফারুক আবদুল্লাহ। বুধবার জম্মুর গ্রেটার কৈলাস এলাকার রয়্যাল পার্কে একটি বিয়ের অনুষ্ঠানে এ হামলা হয়। এ সময় কাশ্মীরের উপমুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরীও ফারুক আবদুল্লাহর সঙ্গে ছিলেন।

ঘটনাস্থলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি পিস্তল হাতে ফারুক আবদুল্লাহর দিকে এগিয়ে আসছেন। তখনই ফারুক আবদুল্লাহর নিরাপত্তারক্ষীরা ওই ব্যক্তিকে ধরে ফেলেন।

ওই ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, তিনি জম্মুর বাসিন্দা। পুলিশ আরও জানায়, জেরায় ওই ব্যক্তি দাবি করেছেন যে তিনি গত ২০ বছর ধরে ফারুক আবদুল্লাহকে হত্যার চেষ্টা করছিলেন। তবে তাঁর উদ্দেশ্য সম্পর্কে এখনো স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

জেড-প্লাস এবং এনএসজি নিরাপত্তা বেষ্টনী থাকা সত্ত্বেও একজন আগ্নেয়াস্ত্র নিয়ে কীভাবে সাবেক মুখ্যমন্ত্রীর এত কাছাকাছি পৌঁছে গেলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ওমর আবদুল্লাহ।

আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
আজ বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি বলেন, নরেন্দ্র মোদি একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তার জরুরি অবস্থা জারি করার মতো সাহস নেই।
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
অভিজিৎ জানান, যারা দিল্লিতে আসতে পারবেন না, তারা যেন নিজ নিজ শহরে সন্ধ্যায় একটি ‘তেরঙ্গা মার্চ’ (পতাকা মিছিল) বের করেন এবং সবাইকে জানিয়ে দেন যে আমাদের তেরঙ্গা আমাদের গৌরব এবং এটি ওড়ানো কোনো অপরাধ নয়।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর