দিল্লি বিশ্ববিদ্যালয়ে নির্দেশনা উপেক্ষা করে ইফতার আয়োজন

দিল্লি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইফতারসহ সব সাংস্কৃতিক অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারি। কর্তৃপক্ষের নির্দেশনা উপেক্ষা করেই খোলা জায়গায় ইফতার করলেন আইন বিভাগের শিক্ষার্থীরা।

আপডেট : ২০ মার্চ ২০২৬, ০৭:৪৩ পিএম

দিল্লি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো প্রকার সাংস্কৃতিক অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। গত ১৭ মার্চ এই মর্মে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডিন অঞ্জু ভালি টিকুর স্বাক্ষর করা একটি নির্দেশনা জারি হয়।

নির্দেশনাটি নির্দিষ্টভাবে আইন বিভাগের জন্যই জারি করা হয়েছিল। এর ফলে ওই বিভাগে আগে থেকে পরিকল্পিত একটি ইফতার অনুষ্ঠান বাতিল করতে হয়।

যদিও এই নিষেধাজ্ঞার পরও আইন বিভাগের শিক্ষার্থীদের একাংশ ছোট আকারে একটি ইফতার পার্টির আয়োজন করেন। তবে বড় করে প্রাতিষ্ঠানিকভাবে পাবলিক ইভেন্ট আয়োজন করতে পারেননি।

বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, এর আগে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ওই অংশটি একটি পোস্ট শেয়ার করেছিলেন। পোস্টে লেখা ছিল, ‘সন্ধ্যা ৬টায় দিল্লি বিশ্ববিদ্যালয়ের উমঙ্গ ভবনে দাওয়াত-এ-ইফতার আয়োজন করা হয়েছে।’

দিল্লি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রছাত্রীদের একাংশের পক্ষে এই আমন্ত্রণপত্রটি প্রকাশ করা হয়েছিল। শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের উমঙ্গ ভবনে ওই অনুষ্ঠানটি হতে পারেনি। তবে ক্যাম্পাসের একটি খোলা জায়গায় প্রতিবাদস্বরূপ ইফতার আয়োজন করেন আইন বিভাগের কয়েকজন শিক্ষার্থী।

আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
প্রথমে ৯১১ জরুরি ফোনকলে জানানো হয়েছিল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি গাড়িতে গুলি চালিয়েছেন। এর কিছুক্ষণ পরই একাধিক ফোনকলে জানানো হয়, একজন বিদ্যালয়ে ঢুকে গুলি চালাচ্ছে।
আজ বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি বলেন, নরেন্দ্র মোদি একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তার জরুরি অবস্থা জারি করার মতো সাহস নেই।
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর