গাজায় ইসরায়েলি হামলায় চলতি নভেম্বরে ১৬ স্কুলশিক্ষার্থী নিহত

চলতি নভেম্বরের প্রথম ২৬ দিনে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ১৬ জন স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। যুদ্ধবিরতি সত্ত্বেও গাজাজুড়ে হামলা অব্যাহত রয়েছে। পাশাপাশি খাবার, বিশুদ্ধ পানি ও আশ্রয়ের সংকটে দিন কাটাচ্ছে শিশুরা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পিএম

চলতি নভেম্বরের প্রথম ২৬ দিনে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ১৬ জন স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। যুদ্ধবিরতি সত্ত্বেও গাজাজুড়ে হামলা অব্যাহত রয়েছে। পাশাপাশি খাবার, বিশুদ্ধ পানি ও আশ্রয়ের সংকটে দিন কাটাচ্ছে শিশুরা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

২৬ নভেম্বর গাজার শিক্ষা মন্ত্রণালয় জানায়, ২৪ ঘণ্টারও কম সময়ে তৃতীয়বারের মতো ফিলিস্তিনি শিক্ষার্থীদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। নভেম্বরের শুরু থেকে নিহত স্কুলশিক্ষার্থীর সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে।

এর আগের দিন ভোরে গাজা সিটির পশ্চিমাঞ্চলে একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বিমান হামলায় দুই বোন ইউসরা (১৫) ও জানা মোহাম্মদ আবু আল-ওউফ (১৩) নিহত হয়। তাদের বাবা মোহাম্মদ মাজেদ আবু আল-ওউফ ও মা নূরা এজ্জাত আবু আল-ওউফও ওই হামলায় প্রাণ হারান। 

গত ৬ নভেম্বর খান ইউনিসের আল-মাওয়াসির বির ১৯ এলাকায় ইসরায়েলি ট্যাংকের গোলায় নিহত হয় ১৫ বছর বয়সী দশম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ নিদাল বারবাখ। ১৩ নভেম্বর দেইর আল-বালাহতে কামানের গোলায় নিহত হয় ১২ বছর বয়সী আহমেদ আবু দাহের, তার বাবা ও এক নারী। 

বৃহস্পতিবার গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব খালেদ আবু নাদা ও তাঁর স্ত্রী রয়েছেন।

ইউনিসেফের তথ্য অনুযায়ী, গাজার ৯৮ শতাংশ স্কুল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৯৩ শতাংশের বেশি ভবন সংস্কার বা পুনর্নির্মাণ প্রয়োজন। প্রায় ৮১ শতাংশ স্কুলে সরাসরি হামলা হয়েছে। হাজার হাজার শিক্ষার্থী ও কয়েক শ শিক্ষাকর্মী নিহত হয়েছে। দশ হাজার শিশু শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত।

এদিকে গাজায় শীত মৌসুমে তাঁবু ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে দিন কাটাচ্ছে শিশুরা। বিশুদ্ধ পানির সংকট, পয়োনিষ্কাশন ব্যবস্থা ধ্বংস ও মানবিক সহায়তা প্রবেশে বাধার কারণে মেনিনজাইটিস সংক্রমণ বাড়ছে। অক্টোবরে ২৭০টির বেশি নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, গত তিন বছরে ইসরায়েলি যুদ্ধে অন্তত ৭৪ হাজার ৭৪৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে ২০ হাজারের বেশি শিশু।

 

যুদ্ধ কেড়ে নিয়েছে ঘরবাড়ি, জীবিকা আর স্বাভাবিক জীবন। এবার পরিবারের মুখে খাবার তুলে দিতে, স্কুল ছেড়ে কঠিন শ্রমে নামতে হচ্ছে গাজার শিশুদের। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেও জুটছে না স্বস্তি। বার্তা...
ইরানে হামলা চালাতে আমেরিকার সামরিক সহায়তার প্রয়োজন নেই বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। সেইসঙ্গে ওয়াশিংটনকে ছাড়াই যেকোনো মুহূর্তে ইরানে বড় ধরনের হামলা চালাতে ইসরায়েলি বাহিনী প্রস্তুত বলেও জানিয়েছেন...
গাজায় ইসরায়েলের হামলায় একদিনে অন্তত ১৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। ড্রোন, হেলিকপ্টার ও যুদ্ধবিমান দিয়ে হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার এসব হামলা হয়। 
মিশরের রাজধানী কায়রোতে জ্বালানিবাহী ট্যাংকার দুর্ঘটনার পর ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১ জন। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। আগুনের সূত্রপাত...
যশোরে ১৫টি সোনার বারসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে বিজিবি। যার বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা। আজ শুক্রবার বিকেলে যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান স্বাক্ষরিত...
শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলা, তাদের খোঁজ-খবর নেওয়া এবং পারস্পরিক সহযোগিতা ও ভাগাভাগির মানসিকতা তৈরিতে উৎসাহ দিতে ব্যতিক্রমী সময় কাটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুমার নামাজ শেষে...
লিটারে ৩ টাকা বাড়ালেও রাজধানীর বাজারগুলোতে এখনও আগের দামেই বিক্রি হচ্ছে বোতলজাত ও খোলা সয়াবিন তেল। এ ছাড়া প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ২০ টাকা। তবে স্থিতিশীল মুরগি, ডিম এবং মাছের...
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ সীমান্তবর্তী জেলা জয়পুরহাটে। সেখানকার কালাই উপজেলায় সপ্তদশ শতাব্দীতে খনন করা ঐতিহাসিক ‘নান্দাইল দিঘি’র...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর